হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে অজ্ঞাত শিশুর ঘাড়কাটা মৃতদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৯ জুলাই ২০২৩, ০৬:৫৮ অপরাহ্ন

কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর ঘাড়কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুর বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর। শিশুর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের পরিহিত জীর্ণশীর্ণ পোষাক দেখে পুলিশ ধারণা করছে, শিশুটি পথশিশু হতে পারে।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা জানান, শুক্রবার (২৮ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

নাজমুল হুদা বলেন, দুপুরে কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকার নির্জন স্থানে এক শিশুর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। নিহত শিশুটিকে ঘাড়কাটা আঘাত নিয়ে মৃতাবস্থায় পাওয়া গেছে। তার পরিচয় না মিললেও জীর্ণশীর্ণ পোষাক দেখে ধারণা করা হচ্ছে, কোন টোকাই বা পথশিশু হতে পারে।

তারপরও নির্জনস্থানে লাশ পাওয়া যাওয়ায় পুলিশ ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে ধারণা করছে বলেন, পরিদর্শক (তদন্ত)। নাজমুল জানান, ঘটনাটি কারা, কী কারণে সংঘটিত হয়েছে- সেই ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে অজ্ঞাত শিশুর ঘাড়কাটা মৃতদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে অজ্ঞাত শিশুর ঘাড়কাটা মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই ২০২৩, ০৬:৫৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর ঘাড়কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুর বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর। শিশুর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের পরিহিত জীর্ণশীর্ণ পোষাক দেখে পুলিশ ধারণা করছে, শিশুটি পথশিশু হতে পারে। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা জানান, শুক্রবার (২৮ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। নাজমুল হুদা বলেন, দুপুরে কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকার নির্জন স্থানে এক শিশুর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। নিহত শিশুটিকে ঘাড়কাটা আঘাত নিয়ে মৃতাবস্থায় পাওয়া গেছে। তার পরিচয় না মিললেও জীর্ণশীর্ণ পোষাক দেখে ধারণা করা হচ্ছে, কোন টোকাই বা পথশিশু হতে পারে। তারপরও নির্জনস্থানে লাশ পাওয়া যাওয়ায় পুলিশ ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে ধারণা করছে বলেন, পরিদর্শক (তদন্ত)। নাজমুল জানান, ঘটনাটি কারা, কী কারণে সংঘটিত হয়েছে- সেই ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×