হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় দুটি ইটভাটা সিলগালা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় লাইসেন্স বিহীন দুটি ইটভাটা সিলগালা করা হয়েছে। এসময় একটি ইটভাটার মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ইটভাটায় পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় দুটি অবৈধ ইটভাটা সিলগালা করে দেয়।

জানাগেছে, সোমবার দুপুরে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা ও টইটং ইউপির নাপিতখালী এলাকায় অবৈধভাবে গড়ে উঠা মুহাম্মদ মহসিন এর মালিকানাধীন আরবিএম এবং আহমদ নবী এর মালিকানাধীন এবিএম নামক দুটি ইটভাটায় অভিযানে যান উপজেলা প্রশাসন। এসময় বৈধ কাগজপত্র না থাকায় পরিবেশ বিধ্বংসী ইটভাটা দুটি সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালত।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, বারবাকিয়া ও টইটংয় এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৪টি মেশিন এবং আরবিএম ইটভাটার মালিককে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। ইটভাটা দুটিতে পরিবেশ অধিদপ্তরের কোন ধরণের ছাড়পত্র না থাকায় সিলগালা করা হয়েছে।
পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবেও বলে জানান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় দুটি ইটভাটা সিলগালা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় দুটি ইটভাটা সিলগালা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় লাইসেন্স বিহীন দুটি ইটভাটা সিলগালা করা হয়েছে। এসময় একটি ইটভাটার মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ইটভাটায় পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় দুটি অবৈধ ইটভাটা সিলগালা করে দেয়। জানাগেছে, সোমবার দুপুরে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা ও টইটং ইউপির নাপিতখালী এলাকায় অবৈধভাবে গড়ে উঠা মুহাম্মদ মহসিন এর মালিকানাধীন আরবিএম এবং আহমদ নবী এর মালিকানাধীন এবিএম নামক দুটি ইটভাটায় অভিযানে যান উপজেলা প্রশাসন। এসময় বৈধ কাগজপত্র না থাকায় পরিবেশ বিধ্বংসী ইটভাটা দুটি সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালত। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, বারবাকিয়া ও টইটংয় এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৪টি মেশিন এবং আরবিএম ইটভাটার মালিককে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। ইটভাটা দুটিতে পরিবেশ অধিদপ্তরের কোন ধরণের ছাড়পত্র না থাকায় সিলগালা করা হয়েছে। পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবেও বলে জানান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×