হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ধামনখালীতে সুইচ গেটের প্রতিবাদে মানববন্ধন, ঝুঁকিতে ১৫ হাজার মানুষের জীবন

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন-এর ধামনখালী এলাকায় প্রস্তাবিত সুইচ গেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, খালের মুখে সরু সুইচ গেট স্থাপন করা হলে বর্ষা মৌসুমে পানি প্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে প্রায় ১৫ হাজার মানুষের জীবন ও জীবিকা ঝুঁকির মুখে পড়তে পারে।

শুক্রবার বিকেল তিনটার দিকে ধামনখালী ২ নম্বর ওয়ার্ডে রহমতেরবিল খালের মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, খালের পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হওয়ার জন্য এখানে একটি টেকসই কালভার্ট বা সেতু নির্মাণ জরুরি।

আরও পড়ুন

ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুশিয়ারি ট্রাম্পের

মানববন্ধনে বক্তব্য দেন পালংখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক অ্যাডভোকেট এম. এ. মালেক।

তিনি বলেন, অপরিকল্পিতভাবে সুইচ গেট নির্মাণ করা হলে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়বেন। তাই এখানে প্রশস্ত কালভার্ট বা সেতু নির্মাণের দাবি জানান তিনি।

এ সময় বক্তব্য দেন কক্সবাজার আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এম. এ. আব্দুল মন্নান। তিনি বলেন, জনস্বার্থ উপেক্ষা করে কোনো প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়। বিষয়টি দ্রুত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

মানববন্ধনে ধামনখালীর বাসিন্দা ও সাংবাদিক সাইফুল ইসলাম বাবুল-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে সুইচ গেট নির্মাণের উদ্যোগ বাতিল করে সেখানে স্থায়ী কালভার্ট বা সেতু নির্মাণের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে কঠোর কর্মসূচি নেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ধামনখালীতে সুইচ গেটের প্রতিবাদে মানববন্ধন, ঝুঁকিতে ১৫ হাজার মানুষের জীবন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ধামনখালীতে সুইচ গেটের প্রতিবাদে মানববন্ধন, ঝুঁকিতে ১৫ হাজার মানুষের জীবন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Print Image
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন-এর ধামনখালী এলাকায় প্রস্তাবিত সুইচ গেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, খালের মুখে সরু সুইচ গেট স্থাপন করা হলে বর্ষা মৌসুমে পানি প্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে প্রায় ১৫ হাজার মানুষের জীবন ও জীবিকা ঝুঁকির মুখে পড়তে পারে। শুক্রবার বিকেল তিনটার দিকে ধামনখালী ২ নম্বর ওয়ার্ডে রহমতেরবিল খালের মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, খালের পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হওয়ার জন্য এখানে একটি টেকসই কালভার্ট বা সেতু নির্মাণ জরুরি। মানববন্ধনে বক্তব্য দেন পালংখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক অ্যাডভোকেট এম. এ. মালেক। তিনি বলেন, অপরিকল্পিতভাবে সুইচ গেট নির্মাণ করা হলে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়বেন। তাই এখানে প্রশস্ত কালভার্ট বা সেতু নির্মাণের দাবি জানান তিনি। এ সময় বক্তব্য দেন কক্সবাজার আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এম. এ. আব্দুল মন্নান। তিনি বলেন, জনস্বার্থ উপেক্ষা করে কোনো প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়। বিষয়টি দ্রুত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। মানববন্ধনে ধামনখালীর বাসিন্দা ও সাংবাদিক সাইফুল ইসলাম বাবুল-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে সুইচ গেট নির্মাণের উদ্যোগ বাতিল করে সেখানে স্থায়ী কালভার্ট বা সেতু নির্মাণের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে কঠোর কর্মসূচি নেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×