হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে স্কাস-জেপিটিটিসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ও জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি)।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)-এর অর্থায়নে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এবং জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি) এর বাস্তবায়নে উখিয়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী জেনারেল কেয়ার গিভিং (লেভেল-২) প্রশিক্ষণ কার্যক্রম।

সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ট্রেনিং সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন তরুণ রাজনীতিবিদ সাদমান জামি চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাইদ মুহাম্মদ আনোয়ার।

অতিথিরা বলেন, জেনারেল কেয়ার গিভিং প্রশিক্ষণ স্থানীয় জনগণের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার নতুন সুযোগ সৃষ্টি করবে। তারা স্থানীয় যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের আরও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করেন।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কাসের সহকারী পরিচালক তারিকুল ইসলাম, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এইচ কে রফিক উদ্দিন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে স্কাস-জেপিটিটিসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে স্কাস-জেপিটিটিসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ও জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি)। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)-এর অর্থায়নে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এবং জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি) এর বাস্তবায়নে উখিয়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী জেনারেল কেয়ার গিভিং (লেভেল-২) প্রশিক্ষণ কার্যক্রম। সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ট্রেনিং সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন তরুণ রাজনীতিবিদ সাদমান জামি চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাইদ মুহাম্মদ আনোয়ার। অতিথিরা বলেন, জেনারেল কেয়ার গিভিং প্রশিক্ষণ স্থানীয় জনগণের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার নতুন সুযোগ সৃষ্টি করবে। তারা স্থানীয় যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের আরও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কাসের সহকারী পরিচালক তারিকুল ইসলাম, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এইচ কে রফিক উদ্দিন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×