হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে নতুন এডিসি তাসনীম জাহানের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

কক্সবাজারে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) হিসেবে যোগ দিয়েছেন তাসনীম জাহান (১৭৬৭৫)। ৪ নভেম্বর তিনি জেলা প্রশাসকের কাছে যোগদানপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন—জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ২০২৩ সালের ২৫ জুন থেকে চলতি বছরের ২৩ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৭ সালে সিভিল সার্ভিসে যোগ দিয়ে রাজশাহী জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়, বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেন। সেখান থেকেই তিনি ফুলতলা উপজেলার ইউএনও হিসেবে নিয়োগ পান।

৩৫তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কয়েকজন কর্মকর্তার মধ্যে তাসনীম জাহান প্রথম দিকেই এডিসি পদে পদায়ন পাওয়া একজন কর্মকর্তা।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া কুলিন পাড়ার মরহুম সিরাজুল কবিরের একমাত্র কন্যা তাসনীম জাহান—এবার কক্সবাজার জেলা প্রশাসনে নতুন দায়িত্বে যুক্ত হলেন।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

উল্লেখ্য, চলতি বছরের ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাসনীম জাহানসহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের চার কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে এডিসি পদে পদায়ন করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে নতুন এডিসি তাসনীম জাহানের দায়িত্ব গ্রহণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে নতুন এডিসি তাসনীম জাহানের দায়িত্ব গ্রহণ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) হিসেবে যোগ দিয়েছেন তাসনীম জাহান (১৭৬৭৫)। ৪ নভেম্বর তিনি জেলা প্রশাসকের কাছে যোগদানপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন—জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ২০২৩ সালের ২৫ জুন থেকে চলতি বছরের ২৩ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৭ সালে সিভিল সার্ভিসে যোগ দিয়ে রাজশাহী জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়, বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেন। সেখান থেকেই তিনি ফুলতলা উপজেলার ইউএনও হিসেবে নিয়োগ পান। ৩৫তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কয়েকজন কর্মকর্তার মধ্যে তাসনীম জাহান প্রথম দিকেই এডিসি পদে পদায়ন পাওয়া একজন কর্মকর্তা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া কুলিন পাড়ার মরহুম সিরাজুল কবিরের একমাত্র কন্যা তাসনীম জাহান—এবার কক্সবাজার জেলা প্রশাসনে নতুন দায়িত্বে যুক্ত হলেন। উল্লেখ্য, চলতি বছরের ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাসনীম জাহানসহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের চার কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে এডিসি পদে পদায়ন করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×