হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে পানিবন্দি দুর্গত মানুষদের সরিয়ে নিচ্ছে নৌবাহিনী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩, ০৯:১৩ অপরাহ্ন

কক্সবাজারে পানিবন্দি দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে নৌবাহিনী। এজন্য মোতায়েন করা হয়েছে তিনটি বোটসহ নৌ কন্টিনজেন্ট। পাশাপাশি স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খাদ্য সহায়তা হিসেবে পানিবন্দি প্রতিটি পরিবারকে সাতদিনের চাল, আটা, ডাল, ছোলা, লবণ, মুড়ি, চিড়া, চিনি, মোমবাতি, বিস্কুট, স্যালাইন, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এছাড়া স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী সকল ধরনের সহায়তা প্রদানের জন্য পেকুয়াস্থ নতুন সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ প্রস্তুত রয়েছে।

তাছাড়া পানিবন্দি এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় নৌবাহিনী।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে পানিবন্দি দুর্গত মানুষদের সরিয়ে নিচ্ছে নৌবাহিনী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে পানিবন্দি দুর্গত মানুষদের সরিয়ে নিচ্ছে নৌবাহিনী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩, ০৯:১৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে পানিবন্দি দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে নৌবাহিনী। এজন্য মোতায়েন করা হয়েছে তিনটি বোটসহ নৌ কন্টিনজেন্ট। পাশাপাশি স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খাদ্য সহায়তা হিসেবে পানিবন্দি প্রতিটি পরিবারকে সাতদিনের চাল, আটা, ডাল, ছোলা, লবণ, মুড়ি, চিড়া, চিনি, মোমবাতি, বিস্কুট, স্যালাইন, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এছাড়া স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী সকল ধরনের সহায়তা প্রদানের জন্য পেকুয়াস্থ নতুন সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ প্রস্তুত রয়েছে। তাছাড়া পানিবন্দি এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় নৌবাহিনী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×