হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তৌহিন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ সময় তার তিন বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ মুহাম্মদ আলী তৌহিন (১৫) কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুরপাড়া এলাকার মুহাম্মদ হোসেনের ছেলে।

নিখোঁজের বড় ভাই তাওহীদ বলেন, আমার ভাই তার কয়েক বন্ধু মিলে সৈকতে গোসল করতে যায়। গোসল করার সময় সাগরের প্রবল ঢেউয়ে তৌহিনসহ চারবন্ধু ভেসে যায়। পরে বিচকর্মীরা তিনজনকে উদ্ধার করে। কিন্তু আমার ভাইকে তারা উদ্ধার করতে পারেনি।

বিচকর্মী মাহবুব বলেন, পর্যটকদের সঙ্গে স্থানীয়রাও সৈকতে গোসল করতে নামে। লাবণী পয়েন্টে গোসলের সময় ঢেউয়ের সঙ্গে ভেসে যায় চার কিশোর। ভেসে যাওয়ার সময় লাইফ গার্ড ও বীচকর্মীরা ৩ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও তৌহিন নিখোঁজ হয়ে যায়।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান বলেন, সন্ধ্যা পর্যন্ত তার হদিস মিলেনি। প্রশাসনের সঙ্গে নিখোঁজের পরিবারের সদস্যরাও রয়েছে। তৌহিনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তৌহিন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ সময় তার তিন বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ মুহাম্মদ আলী তৌহিন (১৫) কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুরপাড়া এলাকার মুহাম্মদ হোসেনের ছেলে। নিখোঁজের বড় ভাই তাওহীদ বলেন, আমার ভাই তার কয়েক বন্ধু মিলে সৈকতে গোসল করতে যায়। গোসল করার সময় সাগরের প্রবল ঢেউয়ে তৌহিনসহ চারবন্ধু ভেসে যায়। পরে বিচকর্মীরা তিনজনকে উদ্ধার করে। কিন্তু আমার ভাইকে তারা উদ্ধার করতে পারেনি। বিচকর্মী মাহবুব বলেন, পর্যটকদের সঙ্গে স্থানীয়রাও সৈকতে গোসল করতে নামে। লাবণী পয়েন্টে গোসলের সময় ঢেউয়ের সঙ্গে ভেসে যায় চার কিশোর। ভেসে যাওয়ার সময় লাইফ গার্ড ও বীচকর্মীরা ৩ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও তৌহিন নিখোঁজ হয়ে যায়। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান বলেন, সন্ধ্যা পর্যন্ত তার হদিস মিলেনি। প্রশাসনের সঙ্গে নিখোঁজের পরিবারের সদস্যরাও রয়েছে। তৌহিনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×