হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে সম্মেলন শুরুর আগেই আ.লীগের দুইপক্ষে সংঘর্ষ, ছাত্রলীগ নেতা খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ জুলাই ২০২২, ০৯:২০ অপরাহ্ন

কক্সবাজার সদর উপজেলাধীন খুরুশকুল ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় একপক্ষের ছুরিকাঘাতে ফয়সাল উদ্দিন (৩০) নামের ওই ছাত্রলীগ নেতার মৃত্যু হয়।

আজ রোববার (৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটে।

নিহত ফয়সাল খুরুস্কুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের দরগাহের ডেইল সংলগ্ন দক্ষিণ ডেইল পাড়ার লাল মোহাম্মদের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

আরও পড়ুন

ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম

এদিকে ঘটনায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস।

তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার খবরে পেয়ে পুলিশ পৌঁছানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, সম্মেলনের আগে দুইপক্ষে সংঘর্ষ হয়। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিযন্ত্রণে ফয়সালকে পুলিশ পাহারায় বাসায় পৌঁছে দেয়ার পথে গাড়ি থেকে নামিয়ে ছুরিকাঘাত করে আরেকপক্ষ। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে সম্মেলন শুরুর আগেই আ.লীগের দুইপক্ষে সংঘর্ষ, ছাত্রলীগ নেতা খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে সম্মেলন শুরুর আগেই আ.লীগের দুইপক্ষে সংঘর্ষ, ছাত্রলীগ নেতা খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ জুলাই ২০২২, ০৯:২০ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সদর উপজেলাধীন খুরুশকুল ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় একপক্ষের ছুরিকাঘাতে ফয়সাল উদ্দিন (৩০) নামের ওই ছাত্রলীগ নেতার মৃত্যু হয়। আজ রোববার (৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল খুরুস্কুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের দরগাহের ডেইল সংলগ্ন দক্ষিণ ডেইল পাড়ার লাল মোহাম্মদের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এদিকে ঘটনায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার খবরে পেয়ে পুলিশ পৌঁছানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, সম্মেলনের আগে দুইপক্ষে সংঘর্ষ হয়। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিযন্ত্রণে ফয়সালকে পুলিশ পাহারায় বাসায় পৌঁছে দেয়ার পথে গাড়ি থেকে নামিয়ে ছুরিকাঘাত করে আরেকপক্ষ। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×