হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯ জেলেকে চমেক হাসপাতালে প্রেরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ অপরাহ্ন

কক্সবাজার শহরের নুনিয়াছড়া ৬নং ঘাটে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জেলের মধ্যে ৯ জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজারের ৬ নম্বর জেটির রাশেদ সাহেবের ঘাটে কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছরার সেলিম বহদ্দারের ট্রলারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন— আইয়ুব (৩১), দীল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির(২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিদ(৩৫) এবং ওসমান (১৯)। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি। আহতদের সকলেই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডস্থ কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার শেষরাতে মাছ শিকারের পর ৬ নাম্বার ঘাটে নোঙর করে। সকাল ৮টাই হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রালারে আগুন ধরে যায়। পরে স্থানীয় সাধারণ মানুষ আহাত মাঝিমাল্লাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ৭০ শতাংশ দগ্ধ হওয়া ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ঘটনার পর সকাল ১১টায় আহতদের ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসা হয়। পরে ৩৬ নং ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শরীরের ৭০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯ জেলেকে চমেক হাসপাতালে প্রেরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯ জেলেকে চমেক হাসপাতালে প্রেরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরের নুনিয়াছড়া ৬নং ঘাটে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জেলের মধ্যে ৯ জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজারের ৬ নম্বর জেটির রাশেদ সাহেবের ঘাটে কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছরার সেলিম বহদ্দারের ট্রলারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন— আইয়ুব (৩১), দীল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির(২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিদ(৩৫) এবং ওসমান (১৯)। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি। আহতদের সকলেই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডস্থ কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা। জানা যায়, বৃহস্পতিবার শেষরাতে মাছ শিকারের পর ৬ নাম্বার ঘাটে নোঙর করে। সকাল ৮টাই হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রালারে আগুন ধরে যায়। পরে স্থানীয় সাধারণ মানুষ আহাত মাঝিমাল্লাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ৭০ শতাংশ দগ্ধ হওয়া ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ঘটনার পর সকাল ১১টায় আহতদের ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসা হয়। পরে ৩৬ নং ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শরীরের ৭০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×