হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড,৪জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২, ০৫:৫৩ অপরাহ্ন

কক্সবাজারে আক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা থেকে তিন জনকে খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আব্দুল খালেক (৪৮)। এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. কাজল, আমির হামজা, সেলিম উল্লাহ ও আব্দুল গফ্ফার। মামলা খালাস পাওয়া তিন জন হলেন- আবদুল জলিল, আশরাফুল সিদ্দিকী ও ওবায়দুল হক।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোজাফ্ফর আহমদ হেলালী জানান, ২০০২ সালের ২৯ জুন কক্সবাজার বাস টার্মিনালের লারপাড়া এলাকায় ক্যাফে হায়দার হোটেলের সামনে গাড়ির চাবি দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের জমির আহমদের ছেলে আক্তার হোসেনকে গুলি করে হত্যা করে পালিয়ে যান আব্দুল খালেক। এই ঘটনায় নিহতের বড় ভাই আব্বাস উদ্দিন বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। ২০০৩ সালে মামলার চার্জ গঠন করেন। মামলার সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।
বাংলা ট্রিবিউন

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড,৪জনের যাবজ্জীবন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড,৪জনের যাবজ্জীবন

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২, ০৫:৫৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে আক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা থেকে তিন জনকে খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আব্দুল খালেক (৪৮)। এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. কাজল, আমির হামজা, সেলিম উল্লাহ ও আব্দুল গফ্ফার। মামলা খালাস পাওয়া তিন জন হলেন- আবদুল জলিল, আশরাফুল সিদ্দিকী ও ওবায়দুল হক। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোজাফ্ফর আহমদ হেলালী জানান, ২০০২ সালের ২৯ জুন কক্সবাজার বাস টার্মিনালের লারপাড়া এলাকায় ক্যাফে হায়দার হোটেলের সামনে গাড়ির চাবি দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের জমির আহমদের ছেলে আক্তার হোসেনকে গুলি করে হত্যা করে পালিয়ে যান আব্দুল খালেক। এই ঘটনায় নিহতের বড় ভাই আব্বাস উদ্দিন বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। ২০০৩ সালে মামলার চার্জ গঠন করেন। মামলার সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন। বাংলা ট্রিবিউন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×