হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ২ হাজার ৮৭৮ শিক্ষার্থীর অংশগ্রহণে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর পিতার নামীয় সংগঠন মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে । শুক্রবার …

কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর পিতার নামীয় সংগঠন মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে ।

শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় মোট ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দুপুর ১২টা পর্যন্ত চলে।

পরীক্ষার কেন্দ্রগুলো হলো চকরিয়া মহিলা কলেজ, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়,
মালুমঘাট আইডিয়াল স্কুল। এ ছাড়া কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মহেশখালী মডেল হাই স্কুলেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট ২ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৮ জন, মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ২১৫ জন এবং চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ- চকরিয়া ইউএনও শাহীন দেলোয়ার

অন্যদিকে, মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন।

এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ আয়োজন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রী ও কক্সবাজার ১ আসনে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় বিগত ২৫ বছর ধরে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কক্সবাজারে ২ হাজার ৮৭৮ শিক্ষার্থীর অংশগ্রহণে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর পিতার নামীয় সংগঠন মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন আয়োজিত ‘শহ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চকরিয়া
Card Image

কক্সবাজারে ২ হাজার ৮৭৮ শিক্ষার্থীর অংশগ্রহণে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ২ হাজার ৮৭৮ শিক্ষার্থীর অংশগ্রহণে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: | প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর পিতার নামীয় সংগঠন মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে । শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় মোট ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দুপুর ১২টা পর্যন্ত চলে। পরীক্ষার কেন্দ্রগুলো হলো চকরিয়া মহিলা কলেজ, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, মালুমঘাট আইডিয়াল স্কুল। এ ছাড়া কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মহেশখালী মডেল হাই স্কুলেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট ২ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৮ জন, মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ২১৫ জন এবং চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অন্যদিকে, মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য 'শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা' আয়োজন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রী ও কক্সবাজার ১ আসনে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় বিগত ২৫ বছর ধরে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×