হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, দুই দালালকে সাজা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় আটক ২ দালালকে ১০ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ২০ ফেব্রুয়ারী (সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের গোল চত্বর এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্তরা হলো-কক্সবাজার দক্ষিণ বাহারছড়ার ১১ নং ওয়ার্ডের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দু সবুর (৩২) ও পেকুয়া উপজেলার শীল খালী ইউনিয়নের সব্বির আহমদের পুত্র মনির উদ্দিন (৬০)।

কক্সবাজার জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত অফিসের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র বাড়তে অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় ২ জনকে আটক করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শাহজাদী মাহাবুবা আটক ২ জন পাসপোর্ট সংক্রান্ত কাজে দালালির মাধ্যমে সম্পৃক্ততার কথা স্বীকার করলে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন। নিয়মিত এই অফিসে অভিযান চলবে বলেও জানান তিনি।
দুদক কর্মকর্তা রিয়াজ আরো জানান, পাসপোর্ট অফিসের তিনজন কর্মকর্তার বিষয়ে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়ায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসা করা হয় অপরজন পালিয়ে যায়।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট সৈয়দা শাহজাদী মাহাবুবা জানান, সরকারি কাজে বাঁধা প্রদান ও গ্রাহককে হয়রানীর অভিযোগে আটক ২ দালালকে দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৬ ধারায় প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, দুই দালালকে সাজা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, দুই দালালকে সাজা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় আটক ২ দালালকে ১০ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ২০ ফেব্রুয়ারী (সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের গোল চত্বর এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্তরা হলো-কক্সবাজার দক্ষিণ বাহারছড়ার ১১ নং ওয়ার্ডের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দু সবুর (৩২) ও পেকুয়া উপজেলার শীল খালী ইউনিয়নের সব্বির আহমদের পুত্র মনির উদ্দিন (৬০)। কক্সবাজার জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত অফিসের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র বাড়তে অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় ২ জনকে আটক করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শাহজাদী মাহাবুবা আটক ২ জন পাসপোর্ট সংক্রান্ত কাজে দালালির মাধ্যমে সম্পৃক্ততার কথা স্বীকার করলে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন। নিয়মিত এই অফিসে অভিযান চলবে বলেও জানান তিনি। দুদক কর্মকর্তা রিয়াজ আরো জানান, পাসপোর্ট অফিসের তিনজন কর্মকর্তার বিষয়ে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়ায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসা করা হয় অপরজন পালিয়ে যায়। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট সৈয়দা শাহজাদী মাহাবুবা জানান, সরকারি কাজে বাঁধা প্রদান ও গ্রাহককে হয়রানীর অভিযোগে আটক ২ দালালকে দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৬ ধারায় প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×