কক্সবাজারের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীকে জরিমানাসহ পৃথক মেয়াদে সাজা প্রদান করেছে ।
শনিবার দিনে উপজেলার পৃথক স্থানে পুলিশ ও আনসার দলের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
দন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হল রুবেল মিয়া, মো:তারেক ও সুজিত কান্তি তালুকদার রনি।এর মধ্যে প্রথম দুইজনকে ৩০ দিনের এবং শেষ জনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০০ টাকা করে ৬০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।
এর আগে শনিবার দিনে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভাদিতলা ও হাছিনা পাহাড় এবং ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় মাদক সেবনকালে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ উক্ত তিনজনকে আটক করা হয়।
পেকুয়ায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় দালালসহ আটক ১০
স্থানীয় সচেতনমহল ও জনসাধারণ প্রশাসনের অব্যাহত এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলা জুড়ে ইয়াবা সম্রাটদের অবাধ বিচরণ অব্যাহত থাকলেও এখনো পর্যন্ত কেউ আটক হয়নি।তারা গোয়েন্দা নজরদারীর মাধ্যমে ইয়াবা কারবারিদের আটকের দাবি জানান।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ঈদগাঁওয়ে তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের সাজা সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীকে জরিমানাসহ পৃথক মেয়াদে সাজা প্রদান করেছে । শনিবার দিনে উপজেলার পৃথক স্থানে পুলিশ ও আনসা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন