হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার-চট্টগ্রাম সড়কে দূর্ঘটনায় নিহত-৪

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৩ অপরাহ্ন

কক্সবাজার-চট্টগ্রাম সড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার ৮ জানুয়ারি ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪ জন সহোদর ভাই।

ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়ে উল্লেখিত সময়ে পারিবারিক পূজো দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের সন্নিকটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। সেখান থেকে গুরতর আহত অবস্থায় ৪ সহোদর যথাক্রমে অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০), ও চম্পক শীল (৩০) কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক।

নিহত ৪ সহোদরকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সৎকারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।হাইওয়ে পুলিশ জানিয়েছে, পিকআপটি জব্দ করা হয়েছে এবং ঘাতক চালককে আটক করার চেষ্টা চলছে।

সিবিএন

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার-চট্টগ্রাম সড়কে দূর্ঘটনায় নিহত-৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার-চট্টগ্রাম সড়কে দূর্ঘটনায় নিহত-৪

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-চট্টগ্রাম সড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার ৮ জানুয়ারি ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪ জন সহোদর ভাই। ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়ে উল্লেখিত সময়ে পারিবারিক পূজো দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের সন্নিকটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। সেখান থেকে গুরতর আহত অবস্থায় ৪ সহোদর যথাক্রমে অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০), ও চম্পক শীল (৩০) কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। নিহত ৪ সহোদরকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সৎকারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।হাইওয়ে পুলিশ জানিয়েছে, পিকআপটি জব্দ করা হয়েছে এবং ঘাতক চালককে আটক করার চেষ্টা চলছে। সিবিএন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×