হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, গ্রেফতার ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, গ্রেফতার ২
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তারা হলেন, মো. নুরুল আমিন ও মো. ইসমাইল।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

ডিবি জানায়, তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতো। বুধবার (১০ জানুয়ারি) গোয়েন্দা তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠু এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় পিকআপে করে মাদক বিক্রির জন্য নিয়ে আসছে। এরপর সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গ্রেফতার দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানান ডিবির এ কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, গ্রেফতার ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, গ্রেফতার ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, গ্রেফতার ২ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তারা হলেন, মো. নুরুল আমিন ও মো. ইসমাইল। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। ডিবি জানায়, তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতো। বুধবার (১০ জানুয়ারি) গোয়েন্দা তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠু এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় পিকআপে করে মাদক বিক্রির জন্য নিয়ে আসছে। এরপর সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গ্রেফতার দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানান ডিবির এ কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×