হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবা পাচারকালে দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে ইয়াবা বহনের সময় দুইজন আটক হয়েছে কক্সবাজার বিমানবন্দর থেকে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে স্ক্যানার মেশিনে এসব ইয়াবা ধরা পড়ার পর তাদের আটক করার কথা জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

রিয়াজ উদ্দিন আহমদ জানান, পাঁচ হাজার একশো ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়। আটক দুইজন হলেন- মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১০ টা ৫০ মিনিটের ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের যাত্রা করার কথা ছিলো। কিন্তু চেকিংএর সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়।

“এরপরই বিমানবন্দরের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সদস্যরা ইয়াবা বহনকারীদের আটক করে” – বলেন গোলাম মোর্তজা।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

আটক দুইজনের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবা পাচারকালে দুইজন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবা পাচারকালে দুইজন আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
Print Image
ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে ইয়াবা বহনের সময় দুইজন আটক হয়েছে কক্সবাজার বিমানবন্দর থেকে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে স্ক্যানার মেশিনে এসব ইয়াবা ধরা পড়ার পর তাদের আটক করার কথা জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ। রিয়াজ উদ্দিন আহমদ জানান, পাঁচ হাজার একশো ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়। আটক দুইজন হলেন- মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১০ টা ৫০ মিনিটের ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের যাত্রা করার কথা ছিলো। কিন্তু চেকিংএর সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়। “এরপরই বিমানবন্দরের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সদস্যরা ইয়াবা বহনকারীদের আটক করে” – বলেন গোলাম মোর্তজা। আটক দুইজনের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×