হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সদর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান চেয়ারম্যান জুয়েল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

সরকার দলের নেতাদের প্রভাব ও হস্তক্ষেপের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আসন্ন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কায়সারুল হক জুয়েল।

২৭ এপ্রিল, শনিবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, দীর্ঘ ৫ বছর ধরে সর্বোচ্চ ত্যাগ, মেধা ও পরিশ্রম দিয়ে আন্তরিকতার সাথে কক্সবাজার সদর উপজেলাবাসীর সেবায় নিয়োজিত ছিলাম। জনগণের দাবির প্রেক্ষিতে পুনরায় প্রার্থী হয়েছিলাম।

জুয়েল বলেন, দুর্ভাগ্যের বিষয় বিগত কয়েকদিন যাবৎ অবলোকন করছি চলমান সদর উপজেলা নির্বাচন বিগত পৌর-নির্বাচনের মতো প্রহসনের নির্বাচন হতে চলেছে। আমি অনুধাবন করছি যে, একটি ক্ষমতালোভী প্রভাবশালী গোষ্ঠী দুর্বৃত্তায়নের মাধ্যমে রিটার্নিং অফিসারসহ জেলা নির্বাচন অফিসকে জিম্মি করে তাদের ইচ্ছামতো ব্যবহার করছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এই শক্তিশালী সিন্ডিকেটের কাছে সিভিল ও পুলিশ প্রশাসনসহ সকলে চরমভাবে অসহায়। তারা বিগত পৌর-নির্বাচনের মত পূর্ব পরিকল্পিতভাবে প্রশাসনকে ব্যবহার করে চরম কারচুপির মাধ্যমে জয় লাভের নীল নকশা চূড়ান্ত করেছে।

এমতাবস্থায় বিষয়টি আমরা পারিবারিকভাবে অনুধাবন করে, আমার কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমি এই প্রহসনের নির্বাচন থেকে সরে দাঁড়াব অর্থাৎ নির্বাচন করব না। তাই আমি চলমান সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম। এ জন্য আমি আমার শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমর্থকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সাথে ছিলাম, আজীবন পাশে থাকব ইনশাআল্লাহ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার সদর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান চেয়ারম্যান জুয়েল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সদর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান চেয়ারম্যান জুয়েল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
Print Image
সরকার দলের নেতাদের প্রভাব ও হস্তক্ষেপের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আসন্ন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কায়সারুল হক জুয়েল। ২৭ এপ্রিল, শনিবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, দীর্ঘ ৫ বছর ধরে সর্বোচ্চ ত্যাগ, মেধা ও পরিশ্রম দিয়ে আন্তরিকতার সাথে কক্সবাজার সদর উপজেলাবাসীর সেবায় নিয়োজিত ছিলাম। জনগণের দাবির প্রেক্ষিতে পুনরায় প্রার্থী হয়েছিলাম। জুয়েল বলেন, দুর্ভাগ্যের বিষয় বিগত কয়েকদিন যাবৎ অবলোকন করছি চলমান সদর উপজেলা নির্বাচন বিগত পৌর-নির্বাচনের মতো প্রহসনের নির্বাচন হতে চলেছে। আমি অনুধাবন করছি যে, একটি ক্ষমতালোভী প্রভাবশালী গোষ্ঠী দুর্বৃত্তায়নের মাধ্যমে রিটার্নিং অফিসারসহ জেলা নির্বাচন অফিসকে জিম্মি করে তাদের ইচ্ছামতো ব্যবহার করছে। এই শক্তিশালী সিন্ডিকেটের কাছে সিভিল ও পুলিশ প্রশাসনসহ সকলে চরমভাবে অসহায়। তারা বিগত পৌর-নির্বাচনের মত পূর্ব পরিকল্পিতভাবে প্রশাসনকে ব্যবহার করে চরম কারচুপির মাধ্যমে জয় লাভের নীল নকশা চূড়ান্ত করেছে। এমতাবস্থায় বিষয়টি আমরা পারিবারিকভাবে অনুধাবন করে, আমার কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমি এই প্রহসনের নির্বাচন থেকে সরে দাঁড়াব অর্থাৎ নির্বাচন করব না। তাই আমি চলমান সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম। এ জন্য আমি আমার শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমর্থকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সাথে ছিলাম, আজীবন পাশে থাকব ইনশাআল্লাহ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×