হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সাগর পাড় থেকে ৪৪৩ জন রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ মে ২০২২, ১০:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

ক‍্যাম্প থেকে পালিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে আটক হয়েছে ৪৪৩ জন রোহিঙ্গা। সমুদ্র সৈকতসহ হোটেল মোটেল জোন ও সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকদের মধ‍্যে পুরুষের পাশাপাশি নারী ও শিশু রয়েছে। বুধবার (৪ মে) সকাল থেকে সন্ধ‍্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে কক্সবাজার সদর মডেল থানা, ট‍্যুরিস্ট পুলিশ ও রামু থানা পুলিশ এসব রোহিঙ্গাদের আটক করে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে আটক রোহিঙ্গারা। পরবর্তীতে তাদের স্ব স্ব ক‍্যাম্পে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন।

এর আগে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক‍্যাম্প থেকে পালিয়ে সমুদ্র সৈকতে বেড়ানোর উদ্দেশ্যে আসছিল রোহিঙ্গারা। পুলিশের অভিযানে এসব রোহিঙ্গা সড়ক পথে ও সমুদ্র সৈকতের পয়েন্টগুলোতে আটক হয়। অভিযান অব‍্যাহত আছে বলে তিনি জানান।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার সাগর পাড় থেকে ৪৪৩ জন রোহিঙ্গা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সাগর পাড় থেকে ৪৪৩ জন রোহিঙ্গা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ মে ২০২২, ১০:৪৬ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক : ক‍্যাম্প থেকে পালিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে আটক হয়েছে ৪৪৩ জন রোহিঙ্গা। সমুদ্র সৈকতসহ হোটেল মোটেল জোন ও সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকদের মধ‍্যে পুরুষের পাশাপাশি নারী ও শিশু রয়েছে। বুধবার (৪ মে) সকাল থেকে সন্ধ‍্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে কক্সবাজার সদর মডেল থানা, ট‍্যুরিস্ট পুলিশ ও রামু থানা পুলিশ এসব রোহিঙ্গাদের আটক করে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে আটক রোহিঙ্গারা। পরবর্তীতে তাদের স্ব স্ব ক‍্যাম্পে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন। এর আগে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক‍্যাম্প থেকে পালিয়ে সমুদ্র সৈকতে বেড়ানোর উদ্দেশ্যে আসছিল রোহিঙ্গারা। পুলিশের অভিযানে এসব রোহিঙ্গা সড়ক পথে ও সমুদ্র সৈকতের পয়েন্টগুলোতে আটক হয়। অভিযান অব‍্যাহত আছে বলে তিনি জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×