হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সিএনজি শ্রমিক ইউনিয়নের সভায় গর্জনিয়া-কচ্ছপিয়া লাইন পরিচালনা কমিটি গঠিত

রামু প্রতিনিধি::

রামু প্রতিনিধি::

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

রামুর গর্জনিয়া-কচ্ছপিয়া লাইন পরিচালনা কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

সোমবার, ১৩ অক্টোবর বিকালে কক্সবাজার জেলা সিএনজি, অটোরিক্সা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্ট মেট্রো-১৪৯১) এর প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। নবগঠিত এ লাইন পরিচালনা কমিটিতে নুরুল হুদা সভাপতি এবং শামসুল আলম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা সিএনজি, অটোরিক্সা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন।

সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রামু, গর্জনিয়া, কচ্ছপিয়া লাইন পরিচালনা ও যাত্রী সেবার মান নিয়ে আলোচনা করা হয়। সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপস্থিত সকল নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত করে গর্জনিয়া-কচ্ছপিয়া লাইন পরিচালনার জন্য ১১ সদস্যের নতুন কমিটি ঘোষনা করেন।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি কামরুল হাসান ও নবী আলম, সহ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ, অর্থ সম্পাদক মো. আইয়ুব, দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ, প্রচার সম্পাদক আশিক উল্লাহ, সদস্য মো. তুষার ও মো. ফরিদ।

সভায় কক্সবাজার জেলা সিএনজি, অটোরিক্সা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নবগঠিত এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত এ লাইন পরিচালনা কমিটি কর্তৃক গর্জনিয়া বাজার টু রামু, গর্জনিয়া বাজার টু বাইশারী, গর্জনিয়া বাজার টু লেবুছড়ি লাইন পরিচালিত হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার সিএনজি শ্রমিক ইউনিয়নের সভায় গর্জনিয়া-কচ্ছপিয়া লাইন পরিচালনা কমিটি গঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সিএনজি শ্রমিক ইউনিয়নের সভায় গর্জনিয়া-কচ্ছপিয়া লাইন পরিচালনা কমিটি গঠিত

প্রতিবেদক: রামু প্রতিনিধি:: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
Print Image
রামুর গর্জনিয়া-কচ্ছপিয়া লাইন পরিচালনা কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। সোমবার, ১৩ অক্টোবর বিকালে কক্সবাজার জেলা সিএনজি, অটোরিক্সা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্ট মেট্রো-১৪৯১) এর প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। নবগঠিত এ লাইন পরিচালনা কমিটিতে নুরুল হুদা সভাপতি এবং শামসুল আলম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা সিএনজি, অটোরিক্সা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন। সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রামু, গর্জনিয়া, কচ্ছপিয়া লাইন পরিচালনা ও যাত্রী সেবার মান নিয়ে আলোচনা করা হয়। সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপস্থিত সকল নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত করে গর্জনিয়া-কচ্ছপিয়া লাইন পরিচালনার জন্য ১১ সদস্যের নতুন কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি কামরুল হাসান ও নবী আলম, সহ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ, অর্থ সম্পাদক মো. আইয়ুব, দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ, প্রচার সম্পাদক আশিক উল্লাহ, সদস্য মো. তুষার ও মো. ফরিদ। সভায় কক্সবাজার জেলা সিএনজি, অটোরিক্সা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নবগঠিত এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত এ লাইন পরিচালনা কমিটি কর্তৃক গর্জনিয়া বাজার টু রামু, গর্জনিয়া বাজার টু বাইশারী, গর্জনিয়া বাজার টু লেবুছড়ি লাইন পরিচালিত হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×