কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে একটি অজ্ঞাতনামা মরদেহ। আজ রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডায়াবেটিস পয়েন্টে মরদেহটি ভেসে আসে।
আরও পড়ুন
ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মীদের ইনচার্জ মাহাবুব বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরেছে। পরনে গেঞ্জি এবং হাফ প্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে- ৭ থেকে ১০ দিন আগের মরদেহ। তবে এখনো নিশ্চিত নই জেলে নাকি কোন পর্যটক। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




মন্তব্য করুন