হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন


ঢাকা, ১০ অক্টোবর – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

ল্যাবএইড হাসপাতালের একটি সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সূত্র জানায়, গত ৩ অক্টোবর (শুক্রবার) তিনি ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ আক্রান্ত হন। পরে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) পরানো হয়।

গত শনিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অক্সিজেন লেভেল কমে যাওয়ার পাশাপাশি ফুসফুসে পানি জমে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। রোববার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর কিছুটা উন্নতি দেখা দিলেও পরে আবার অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত আজ বিকেলে চিকিৎসকেরা লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর) ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যাওয়ার পথে গাড়িতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। চালক ও পথচারীর সহায়তায় তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ অক্টোবর – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।ল্যাবএইড হাসপাতালের একটি সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সূত্র জানায়, গত ৩ অক্টোবর (শুক্রবার) তিনি ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ আক্রান্ত হন। পরে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) পরানো হয়।গত শনিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অক্সিজেন লেভেল কমে যাওয়ার পাশাপাশি ফুসফুসে পানি জমে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। রোববার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর কিছুটা উন্নতি দেখা দিলেও পরে আবার অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত আজ বিকেলে চিকিৎসকেরা লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন।এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর) ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যাওয়ার পথে গাড়িতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। চালক ও পথচারীর সহায়তায় তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×