কুমিল্লা, ৩০ অক্টোবর – বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি দল জুলাই সনদের স্বাক্ষর করে আজ আবার তার বিপক্ষেই অবস্থান নিয়েছে। আমরা বলব, কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুমিল্লার লাকসামে জাতীয় নাগরিক পার্টির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, আমাদের নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ভাই আজকে বলেছেন, স্বাক্ষর করার পরে বিএনপি আজকে আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি না-ই করবেন, তাহলে কাবিনে সিগনেচার কেন করলেন। সংসার যদি নাই করবেন তাহলে কবুল কেন বললেন। কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে।
সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেয়া যাবে না।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন, আপনারা আমাদের পরামর্শ দেন মাঝে মাঝে যে, আমরা ছোট মানুষ, তরুণদের দল, বাচ্চাদের দল। আমরা আপনাদের বলতে চাই, সরকারি চাকরিতে একটা নির্দিষ্ট সময়ে পরে চাকরিতে রাখে না। একারণেই রাখে না, হয়তো তারা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না। হয়তো বয়সের ভারে, অভিজ্ঞতার ভারে, কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়। আমাদের এ প্রবীণ প্রজন্ম, আমাদের এ স্বাধীনতাকে যথাযথভাবে ধারণ করতে পারেনি বলেই আমাদের আজকে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন