হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

করোনা আর যুদ্ধে দরিদ্র ১৬ কোটি মানুষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৬ জুলাই ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৬ জুলাই – করোনা মহামারি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইউক্রেনের যুদ্ধ বিশ্বের ১৬ কোটি ৫০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।

সম্প্রতি এক প্রতিবেদনে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের’ (ইউএনডিপি) ওই প্রতিবেদনে বলা হয়েছে, অবিলম্বে উন্নয়নশীল দেশগুলোর ঘাড় থেকে বিপুল পরিমাণের ঋণের বোঝা না কমালে আরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করতে বাধ্য হবেন।

এই ১৬ কোটি ৫০ লাখ মানুষ হয় মহামারিতে কোনো না কোনো ভাবে চাকরি বা কাজ হারিয়েছেন। অথবা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়েছে তাদের ওপর।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের অন্তত সাড়ে সাত কোটি মানুষ মাত্র ২.১৫ ডলারে দিন কাটান। তাদের ‘অতি দরিদ্রের’ তালিকায় রেখেছে জাতিসংঘ।

এছাড়া, আরও অন্তত ৯ কোটি মানুষ এখন দারিদ্রসীমার নিচে বসবাস করছেন। যারা সংসার চালাতে দিনে গড়ে ৩.৬৫ ডলার খরচ করতে পারেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের অন্তত ৩০০.৩ কোটি মানুষ এমন সব দেশে বসবাস করছেন, যেখানকার সরকার নাগরিকদের স্বাস্থ্য বা শিক্ষা খাতের তুলনায় ঋণ পরিশোধে বেশি অর্থ খরচ করে থাকে।

অবিলম্বে তাই ওইসব দেশের ঋণ পরিশোধ প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৬ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

করোনা আর যুদ্ধে দরিদ্র ১৬ কোটি মানুষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

করোনা আর যুদ্ধে দরিদ্র ১৬ কোটি মানুষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৬ জুলাই – করোনা মহামারি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইউক্রেনের যুদ্ধ বিশ্বের ১৬ কোটি ৫০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। ‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের’ (ইউএনডিপি) ওই প্রতিবেদনে বলা হয়েছে, অবিলম্বে উন্নয়নশীল দেশগুলোর ঘাড় থেকে বিপুল পরিমাণের ঋণের বোঝা না কমালে আরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করতে বাধ্য হবেন। এই ১৬ কোটি ৫০ লাখ মানুষ হয় মহামারিতে কোনো না কোনো ভাবে চাকরি বা কাজ হারিয়েছেন। অথবা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়েছে তাদের ওপর। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের অন্তত সাড়ে সাত কোটি মানুষ মাত্র ২.১৫ ডলারে দিন কাটান। তাদের ‘অতি দরিদ্রের’ তালিকায় রেখেছে জাতিসংঘ। এছাড়া, আরও অন্তত ৯ কোটি মানুষ এখন দারিদ্রসীমার নিচে বসবাস করছেন। যারা সংসার চালাতে দিনে গড়ে ৩.৬৫ ডলার খরচ করতে পারেন। প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের অন্তত ৩০০.৩ কোটি মানুষ এমন সব দেশে বসবাস করছেন, যেখানকার সরকার নাগরিকদের স্বাস্থ্য বা শিক্ষা খাতের তুলনায় ঋণ পরিশোধে বেশি অর্থ খরচ করে থাকে। অবিলম্বে তাই ওইসব দেশের ঋণ পরিশোধ প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সূত্র: বাংলানিউজআইএ/ ১৬ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×