হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের উদ্ভাবককে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ মার্চ ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


মস্কো, ০৪ মার্চ – মস্কোতে নিজ ফ্লাটে খুন হলেন রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের উদ্ভাবক আন্দ্রে বোটিকভ। রাশিয়ান এই বিজ্ঞানীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাশিয়ান কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

৪৭ বছর বয়সী আন্দ্রে বোটিকভ একজন ভাইরোলজিস্ট ছিলেন। তিনি সেই ১৮ জন বিজ্ঞানীদের একজন যারা গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারে স্পুটনিক ফাইভ ভ্যাকসিন নিয়ে কাজ করেছিলেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

স্থানীয় সংবাদের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে তার রোগোভা স্ট্রিটের বাড়িতে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেসময় দুস্কৃতিকারীরা বাড়িতে ঢুকলেও তাকে হত্যা করতে পারেনি।

রাশিয়া তদন্তকারী দল এই হত্যার সাথে জড়িত আলেক্সি জেড নামে ২৯ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে। তদন্তকারী অফিসারদের জেরার মুখে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আলেক্সি। আইসিআর-এর মস্কো বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আলেক্সির বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত চলছে এবং তাকে অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

রাশিয়ান মিডিয়া অনুসারে, আলেক্সি জেড পুলিশের তালিকাভুক্ত অপরাধী। এরআগে যৌন কেলেঙ্কারির কারণে তার ১০ বছরের কারাবাস হয়েছিল।

বোটিকভ দেশের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন এবং ভ্যাকসিন নিয়ে কাজের জন্য রাশিয়ার অনন্য সম্মান অর্ডার অব মেরিটে ভূষিত হন। স্পুটনিক ভি ভ্যাকসিন নিয়ে কাজ করার আগে ইভানভস্কি ইনস্টিটিউট অব ভাইরোলজির একজন সিনিয়র বিজ্ঞানী হিসাবে কাজ করতেন বোটিকভ।

গত মাসে রাশিয়ান জেনারেল ভ্লাদিমির মাকারভ তার গ্রামের বাড়িতে আত্মহত্যা করেন। একইভাবে, ভারতে থাকার সময় হোটেলের জানালা থেকে পড়ে পাভেল আন্তভ নামে এক রাশিয়ান টাইকুনের মৃত্যু হয়। এবার সেই তালিকায় জুড়লো আন্দ্রে বোটিকভের নাম।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৪ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের উদ্ভাবককে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের উদ্ভাবককে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ মার্চ ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ০৪ মার্চ – মস্কোতে নিজ ফ্লাটে খুন হলেন রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের উদ্ভাবক আন্দ্রে বোটিকভ। রাশিয়ান এই বিজ্ঞানীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাশিয়ান কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করেছে। ৪৭ বছর বয়সী আন্দ্রে বোটিকভ একজন ভাইরোলজিস্ট ছিলেন। তিনি সেই ১৮ জন বিজ্ঞানীদের একজন যারা গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারে স্পুটনিক ফাইভ ভ্যাকসিন নিয়ে কাজ করেছিলেন। স্থানীয় সংবাদের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে তার রোগোভা স্ট্রিটের বাড়িতে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেসময় দুস্কৃতিকারীরা বাড়িতে ঢুকলেও তাকে হত্যা করতে পারেনি। রাশিয়া তদন্তকারী দল এই হত্যার সাথে জড়িত আলেক্সি জেড নামে ২৯ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে। তদন্তকারী অফিসারদের জেরার মুখে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আলেক্সি। আইসিআর-এর মস্কো বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আলেক্সির বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত চলছে এবং তাকে অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ান মিডিয়া অনুসারে, আলেক্সি জেড পুলিশের তালিকাভুক্ত অপরাধী। এরআগে যৌন কেলেঙ্কারির কারণে তার ১০ বছরের কারাবাস হয়েছিল। বোটিকভ দেশের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন এবং ভ্যাকসিন নিয়ে কাজের জন্য রাশিয়ার অনন্য সম্মান অর্ডার অব মেরিটে ভূষিত হন। স্পুটনিক ভি ভ্যাকসিন নিয়ে কাজ করার আগে ইভানভস্কি ইনস্টিটিউট অব ভাইরোলজির একজন সিনিয়র বিজ্ঞানী হিসাবে কাজ করতেন বোটিকভ। গত মাসে রাশিয়ান জেনারেল ভ্লাদিমির মাকারভ তার গ্রামের বাড়িতে আত্মহত্যা করেন। একইভাবে, ভারতে থাকার সময় হোটেলের জানালা থেকে পড়ে পাভেল আন্তভ নামে এক রাশিয়ান টাইকুনের মৃত্যু হয়। এবার সেই তালিকায় জুড়লো আন্দ্রে বোটিকভের নাম। সূত্র: বাংলাদেশ জার্নালএম ইউ/০৪ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×