ঢাকা, ০৭ অক্টোবর – বাংলাদেশের কর ব্যবস্থার সমস্যা ও অচলাবস্থা নিরসন ও উন্নয়নের মাধ্যমে কার্যকর রাজস্ব আহরণ নিশ্চিত করতে কর কাঠামোর পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব বিভীষণ কান্তি দাশের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর জিডিপি অনুপাত বৃদ্ধির মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।
টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান ড. জামিলুর সারওয়ার, আর সদস্য সচিব হিসেবে থাকবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী।
এ ছাড়া টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন-
কর জিডিপি অনুপাত বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবিত কর কাঠামো ও প্রশাসনিক সংস্কারের জন্য সুপারিশ প্রণয়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ সহায়ক করনীতি প্রণয়নে প্রস্তাবনা দেওয়া।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে টাস্কফোর্সকে তাদের প্রতিবেদন দাখিল করতে হবে। এ প্রতিবেদন প্রাপ্তির পর সরকার উচ্চ পর্যায়ে তা পর্যালোচনা করবে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৭ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন