হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় ইয়াবাসহ আটক-৩, মোটর সাইকেল জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ আগস্ট ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন

নাজিম উদ্দিন্,পেকুয়া::

কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় পাঁচ হাজার পাঁচশত পিস ইয়াবাসহ তিনজন কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ পৃথক অভিযান চালিয়ে মঙলবার সকাল সাড়ে ৭টার দিকে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের টইটংয়ের মৌলভীবাজার রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে পাঁচহাজার পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করে ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের কাটাখালী এলাকার মৃত হোসেন আহমদের ছেলে জসিম উদ্দিন ওরফে শিভা (২০), খোরশেদ আলমের ছেলে মো.রুবেল (২২) ও পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়ার আবুল কাসেমের ছেলে দিদারুল ইসলাম (২১)।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,পুলিশের রাত্রিকালীন দায়িত্বরত অবস্থায় চেক পোস্ট চলাকালীন পৃথক অভিযানে তিনজন কারবারিকে ইয়াবাসহ আটক করেছে।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

আটক খোরশেদ ও রুবেলের কাছ থেকে তিন হাজার সাতশত পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তাঁরা ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। দিদারুল ইসলামকে একই স্থান থেকে পৃথক অভিযানে এক হাজার আটশত পিস ইয়াবাসহ আটক করা হয়।

অভিযানে নেতৃত্বে দেন উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) শামীম হোসেন। সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় ইয়াবাসহ আটক-৩, মোটর সাইকেল জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় ইয়াবাসহ আটক-৩, মোটর সাইকেল জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন
Print Image
নাজিম উদ্দিন্,পেকুয়া:: কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় পাঁচ হাজার পাঁচশত পিস ইয়াবাসহ তিনজন কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ পৃথক অভিযান চালিয়ে মঙলবার সকাল সাড়ে ৭টার দিকে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের টইটংয়ের মৌলভীবাজার রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে পাঁচহাজার পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করে ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন,টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের কাটাখালী এলাকার মৃত হোসেন আহমদের ছেলে জসিম উদ্দিন ওরফে শিভা (২০), খোরশেদ আলমের ছেলে মো.রুবেল (২২) ও পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়ার আবুল কাসেমের ছেলে দিদারুল ইসলাম (২১)। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,পুলিশের রাত্রিকালীন দায়িত্বরত অবস্থায় চেক পোস্ট চলাকালীন পৃথক অভিযানে তিনজন কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। আটক খোরশেদ ও রুবেলের কাছ থেকে তিন হাজার সাতশত পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তাঁরা ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। দিদারুল ইসলামকে একই স্থান থেকে পৃথক অভিযানে এক হাজার আটশত পিস ইয়াবাসহ আটক করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) শামীম হোসেন। সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×