হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন আবুল হায়াত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ১২ জুন – নায়ক রাজ রাজ্জাক আজীবন সম্মাননায় ভূষিত হলেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নির্মাতা আবুল হায়াত। কলকাতায় স্প্রিং ক্লাবে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি) আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ৮ জুন তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার হিসেবে আবুল হায়াতের হাতে তুলে দেওয়া হয় উত্তরীয়, স্মারক, ফুলের তোড়া, সনদ এবং অর্থ। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

সম্মাননা পেয়ে আবুল হায়াত বলেন, ‘এটা সত্যি আমার জানা ছিল না যে, আমাদের নাটক, সিনেমা কলকাতার দর্শক এত ফলো করেন।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

আবুল হায়াত বলেন, ‘চলচ্চিত্রে আমার যাত্রা শুরু হয়েছিল কলকাতার প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের হাত ধরে। সেখানে আমার দেশের নায়করাজের নামে আজীবন সম্মাননায় আমি ভূষিত হয়েছি। এটা অত্যন্ত আবেগপ্রবণ বিষয়। এ ছাড়া খেয়াল করলাম, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দেশের নাটক-সিনেমার ব্যাপারে বেশ উৎসাহী। বিষয়টি আমার ভালো লেগেছে।’

আবুল হায়াত ছাড়া এদিন সংবর্ধনা দেওয়া হয় কলকাতার নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র, পরিচালক প্রভাত রায় ও চলচ্চিত্র প্রযোজক পূর্ণিমা দত্তকে। মনোজ মিত্রের হাতে তুলে দেওয়া হয় হীরালাল সেন লাইফটাইম অ্যাওয়ার্ড এবং প্রভাত রায়কে দেওয়া হয় দেবকী বোস লাইফটাইম অ্যাওয়ার্ড।

এ ছাড়া চলচ্চিত্র প্রযোজক পূর্ণিমা দত্ত পেয়েছেন বিএন সরকার লাইফটাইম অ্যাওয়ার্ড।

আইএ/ ১২ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন আবুল হায়াত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন আবুল হায়াত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ জুন – নায়ক রাজ রাজ্জাক আজীবন সম্মাননায় ভূষিত হলেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নির্মাতা আবুল হায়াত। কলকাতায় স্প্রিং ক্লাবে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি) আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ৮ জুন তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।পুরস্কার হিসেবে আবুল হায়াতের হাতে তুলে দেওয়া হয় উত্তরীয়, স্মারক, ফুলের তোড়া, সনদ এবং অর্থ। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।সম্মাননা পেয়ে আবুল হায়াত বলেন, ‘এটা সত্যি আমার জানা ছিল না যে, আমাদের নাটক, সিনেমা কলকাতার দর্শক এত ফলো করেন।’আবুল হায়াত বলেন, ‘চলচ্চিত্রে আমার যাত্রা শুরু হয়েছিল কলকাতার প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের হাত ধরে। সেখানে আমার দেশের নায়করাজের নামে আজীবন সম্মাননায় আমি ভূষিত হয়েছি। এটা অত্যন্ত আবেগপ্রবণ বিষয়। এ ছাড়া খেয়াল করলাম, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দেশের নাটক-সিনেমার ব্যাপারে বেশ উৎসাহী। বিষয়টি আমার ভালো লেগেছে।’আবুল হায়াত ছাড়া এদিন সংবর্ধনা দেওয়া হয় কলকাতার নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র, পরিচালক প্রভাত রায় ও চলচ্চিত্র প্রযোজক পূর্ণিমা দত্তকে। মনোজ মিত্রের হাতে তুলে দেওয়া হয় হীরালাল সেন লাইফটাইম অ্যাওয়ার্ড এবং প্রভাত রায়কে দেওয়া হয় দেবকী বোস লাইফটাইম অ্যাওয়ার্ড।এ ছাড়া চলচ্চিত্র প্রযোজক পূর্ণিমা দত্ত পেয়েছেন বিএন সরকার লাইফটাইম অ্যাওয়ার্ড।আইএ/ ১২ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×