হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলকাতায় প্রথম লোকাল এসি ট্রেন চালু, যাত্রীসেবায় নতুন যুগের সূচনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ আগস্ট ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন


কলকাতা, ১১ আগস্ট – কলকাতায় চালু হয়েছে প্রথম লোকাল এসি ট্রেন। বাইরে থেকে দেখলে এটি অনেকটা মেট্রোর মতো হলেও প্রযুক্তিগতভাবে ট্রেনটির কিছু পার্থক্য আছে। সম্প্রতি এর উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আপ ও ডাউন মিলিয়ে প্রতিদিন এক জোড়া ট্রেন শিয়ালদহ থেকে রানাঘাটে চলাচল করবে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

কী কী বিশেষত্ব রয়েছে এই ট্রেনে

প্রযুক্তিগত বৈশিষ্ট্য

পুরনো নন-এসি লোকালের তুলনায় নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে এই ট্রেনের পাওয়ার বেশি। দ্রুত গতিতে পিকআপ হওয়ার পাশাপাশি ব্রেকিং সিস্টেমও দ্রুত কাজ করে।

যাত্রীসুবিধা

মেট্রোর মতো বড় বড় জানালা থাকায় যাত্রীরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। যাত্রীরা চলন্ত অবস্থায় এক কামরা থেকে অন্য কামরায় যেতে পারবেন।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও স্পেশাল

কেবিনের এসি থেকে নিষ্কাশিত পানি স্বয়ংক্রিয়ভাবে জানালা পরিষ্কারের কাজে ব্যবহার হবে- যা সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিনির্ভর। এটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলা চলে।

এই ট্রেনে রয়েছে ১২টি কামরা। প্রতিটি ভেস্টিবিউল গ্যাংওয়ে দিয়ে জোড়া বা সংযুক্ত৷ তার ফলে যাত্রীরা নিজেদের ভিড় বুঝে এক কামরা থেকে আরেক কামরা চলে যেতে পারবেন।

চ্যালেঞ্জ কী?

এই ট্রেনের স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা চালকের নিয়ন্ত্রণে খুলবে ও বন্ধ হবে। মেট্রোর মতো রেকর্ড করা ঘোষণা না থাকায় চালককে নিজে সঠিক দিক নির্ধারণ করে দরজা পরিচালনা করতে হবে, যা লোকো মাস্টারদের জন্য চ্যালেঞ্জিং।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১১ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কলকাতায় প্রথম লোকাল এসি ট্রেন চালু, যাত্রীসেবায় নতুন যুগের সূচনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলকাতায় প্রথম লোকাল এসি ট্রেন চালু, যাত্রীসেবায় নতুন যুগের সূচনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১১ আগস্ট – কলকাতায় চালু হয়েছে প্রথম লোকাল এসি ট্রেন। বাইরে থেকে দেখলে এটি অনেকটা মেট্রোর মতো হলেও প্রযুক্তিগতভাবে ট্রেনটির কিছু পার্থক্য আছে। সম্প্রতি এর উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর।ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আপ ও ডাউন মিলিয়ে প্রতিদিন এক জোড়া ট্রেন শিয়ালদহ থেকে রানাঘাটে চলাচল করবে।কী কী বিশেষত্ব রয়েছে এই ট্রেনেপ্রযুক্তিগত বৈশিষ্ট্যপুরনো নন-এসি লোকালের তুলনায় নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে এই ট্রেনের পাওয়ার বেশি। দ্রুত গতিতে পিকআপ হওয়ার পাশাপাশি ব্রেকিং সিস্টেমও দ্রুত কাজ করে।যাত্রীসুবিধামেট্রোর মতো বড় বড় জানালা থাকায় যাত্রীরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। যাত্রীরা চলন্ত অবস্থায় এক কামরা থেকে অন্য কামরায় যেতে পারবেন।প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও স্পেশালকেবিনের এসি থেকে নিষ্কাশিত পানি স্বয়ংক্রিয়ভাবে জানালা পরিষ্কারের কাজে ব্যবহার হবে- যা সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিনির্ভর। এটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলা চলে।এই ট্রেনে রয়েছে ১২টি কামরা। প্রতিটি ভেস্টিবিউল গ্যাংওয়ে দিয়ে জোড়া বা সংযুক্ত৷ তার ফলে যাত্রীরা নিজেদের ভিড় বুঝে এক কামরা থেকে আরেক কামরা চলে যেতে পারবেন।চ্যালেঞ্জ কী?এই ট্রেনের স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা চালকের নিয়ন্ত্রণে খুলবে ও বন্ধ হবে। মেট্রোর মতো রেকর্ড করা ঘোষণা না থাকায় চালককে নিজে সঠিক দিক নির্ধারণ করে দরজা পরিচালনা করতে হবে, যা লোকো মাস্টারদের জন্য চ্যালেঞ্জিং।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১১ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×