হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৫ অক্টোবর – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, তার স্ত্রী এবং ছেলেকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক’ উল্লেখ করে মার্কিন ট্রেজারিমন্ত্রী বলেছেন, “প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কোকেন উৎপাদনে উল্লম্ফন ঘটেছে কলম্বিয়ায়। ২০২২ সালের পর থেকে এখন পর্যন্ত কলম্বিয়ায় যে পরিমাণ কোকেন উৎপাদিত হচ্ছে, তা গত কয়েক দশকের চেয়েও বেশি। এই বিপুল পরিমাণ কোকেন বন্যার মতো প্রবেশ করছে যুক্তরাষ্ট্রে এবং মার্কিনিদের জীবন বিষময় করে তুলছে।”

আরও পড়ুন

উইন্ডিজ সিরিজের আগে বড় পরিবর্তন: ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে সালাউদ্দিনের কাঁধে দায়িত্ব

“এই কোকেন উৎপাদনকারী ও ব্যবসায়ীদের দমন করার পরিবর্তে প্রেসিডেন্ট পেত্রো এদের পৃষ্ঠপোষকতা করছেন; কিন্তু যেহেতু আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিকে মাদকের সর্বনাশা ছোবল থেকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং এ কারণেই কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা জারির মতো কঠোর পদক্ষেপ আমরা নিচ্ছি। আমরা যুক্তরাষ্ট্রে মাদকপাচার সহ্য করব না।”

এদিকে নিষেধাজ্ঞা জারির পর এক প্রতিক্রিয়ায় গুস্তাভো পেত্রো দাবি করেছেন ট্রেজারি মন্ত্রণালয় বিবৃতিতে মিথ্যাচার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, “যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় যা বলছে, তা মিথ্যা। আমার নেতৃত্বাধীন সরকারের আমলে কোকেনের উৎপাদন ‍বৃদ্ধি নয়, বরং হ্রাস পেয়েছে। এই সরকারের আমলে যে পরিমাণ কোকেন জব্দ করা হয়েছে, বিশ্বের ইতিহাসে আর কোনো দেশ এত কোকেন জব্দ করেনি।”

মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিপুল পরিমাণ মাদক পাচার হয়। এই পাচারের প্রধান রুট সমুদ্রপথ। গত দুই মাসে সাগরে অভিযান চালিয়ে মাদক পাচারকারী সন্দেহে বোমা নিক্ষেপ করে ১০টি নৌযান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৪৩ জন।

তাকে ভিসা না দেওয়ার প্রধান কারণ, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে তার দৃঢ় অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করা।

গত সপ্তাহে কলম্বিয়ায় মার্কিন সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। দেশটির ওপর উচ্চ শুল্ক আরোপ করা হবে বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি।

ট্রেজারি মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জারির পর এক্সে পোস্ট করা প্রতিক্রিয়ার শেষে তিনি লিখেছেন লাতিন আমেরিকার বামপন্থি বিপ্লবীদের একটি স্লোগান। সেই স্লোগানটি হলো, “আমরা এক পা-ও পিছু হটব না এবং কখনও হাঁটু গেড়ে বসব না।”

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৫ অক্টোবর – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, তার স্ত্রী এবং ছেলেকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।বিবৃতিতে কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক’ উল্লেখ করে মার্কিন ট্রেজারিমন্ত্রী বলেছেন, “প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কোকেন উৎপাদনে উল্লম্ফন ঘটেছে কলম্বিয়ায়। ২০২২ সালের পর থেকে এখন পর্যন্ত কলম্বিয়ায় যে পরিমাণ কোকেন উৎপাদিত হচ্ছে, তা গত কয়েক দশকের চেয়েও বেশি। এই বিপুল পরিমাণ কোকেন বন্যার মতো প্রবেশ করছে যুক্তরাষ্ট্রে এবং মার্কিনিদের জীবন বিষময় করে তুলছে।”“এই কোকেন উৎপাদনকারী ও ব্যবসায়ীদের দমন করার পরিবর্তে প্রেসিডেন্ট পেত্রো এদের পৃষ্ঠপোষকতা করছেন; কিন্তু যেহেতু আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিকে মাদকের সর্বনাশা ছোবল থেকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং এ কারণেই কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা জারির মতো কঠোর পদক্ষেপ আমরা নিচ্ছি। আমরা যুক্তরাষ্ট্রে মাদকপাচার সহ্য করব না।”এদিকে নিষেধাজ্ঞা জারির পর এক প্রতিক্রিয়ায় গুস্তাভো পেত্রো দাবি করেছেন ট্রেজারি মন্ত্রণালয় বিবৃতিতে মিথ্যাচার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, “যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় যা বলছে, তা মিথ্যা। আমার নেতৃত্বাধীন সরকারের আমলে কোকেনের উৎপাদন ‍বৃদ্ধি নয়, বরং হ্রাস পেয়েছে। এই সরকারের আমলে যে পরিমাণ কোকেন জব্দ করা হয়েছে, বিশ্বের ইতিহাসে আর কোনো দেশ এত কোকেন জব্দ করেনি।”মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিপুল পরিমাণ মাদক পাচার হয়। এই পাচারের প্রধান রুট সমুদ্রপথ। গত দুই মাসে সাগরে অভিযান চালিয়ে মাদক পাচারকারী সন্দেহে বোমা নিক্ষেপ করে ১০টি নৌযান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৪৩ জন।তাকে ভিসা না দেওয়ার প্রধান কারণ, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে তার দৃঢ় অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করা।গত সপ্তাহে কলম্বিয়ায় মার্কিন সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। দেশটির ওপর উচ্চ শুল্ক আরোপ করা হবে বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি।ট্রেজারি মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জারির পর এক্সে পোস্ট করা প্রতিক্রিয়ার শেষে তিনি লিখেছেন লাতিন আমেরিকার বামপন্থি বিপ্লবীদের একটি স্লোগান। সেই স্লোগানটি হলো, “আমরা এক পা-ও পিছু হটব না এবং কখনও হাঁটু গেড়ে বসব না।”সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×