হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাঁদতে কাঁদতে শুটিং থেকে বাড়ি ফিরেন ক্যাটরিনা!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৯ ডিসেম্বর – ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। ছবিটির পরিচালক শ্রীরাম রাঘবন। এই সিনেমার শুটিংয়ের সময় একবার নাকি কাঁদতে কাঁদতে ফ্লোর ছেড়েছিলেন ক্যাটরিনা। খবর আনন্দবাজারের।

সম্প্রতি অভিনেত্রী এই চলচ্চিত্রে তার কাজের অভিজ্ঞতা শুনিয়েছেন। ক্যাটরিনার মতে, ছবিটি তাকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছিল। কেননা এই সিনেমায় হিন্দির পাশাপাশি তামিল সংলাপও রয়েছে। পরিচালক শ্রীরাম ক্যাটরিনার জন্য ডাবিং করতে নারাজ ছিলেন।

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

ক্যাটরিনা বলেন, ‘আমি তামিল বলতে পারি না। খুব কঠিন ভাষা। আমি ভেবেছিলাম, শ্রীরাম স্যর আমাকে ছাড় দেবেন।’

সিনেমার শুটিং শেষে শ্রীরাম নাকি ক্যাটরিনাকে বলেন, ‘কাল থেকে তামিল’। এ বিষয়ে ক্যাটরিনা মজার ছলে বলেন, ‘আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সেটে এসেও কেঁদে ফেলি। পরিচালকের কাছে অনুরোধ করেছিলাম আমাকে যেন তামিল বলতে না হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি’।

ক্যাটরিনা জানান, তামিল প্রশিক্ষক থাকায় শেষ পর্যন্ত তিনি সংলাপগুলো রপ্ত করতে পেরেছিলেন।

এক সাক্ষাৎকারে শ্রীরাম জানিয়েছেন, তামিল না জানা সত্ত্বেও ক্যাটরিনা খুব ভালোভাবেই কাজটা শেষ করেছেন।

উল্লেখ্য, ৬ বছর আগে মুক্তি পেয়েছিল শ্রীরাম পরিচালিত ‘অন্ধাধুন’। এবার ‘মেরি ক্রিসমাস’-এ ব্যতিক্রমী কাস্টিং করেছেন পরিচালক। শিগগিরই মুক্তি পাবে ছবিটি।

আইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কাঁদতে কাঁদতে শুটিং থেকে বাড়ি ফিরেন ক্যাটরিনা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাঁদতে কাঁদতে শুটিং থেকে বাড়ি ফিরেন ক্যাটরিনা!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৯ ডিসেম্বর – ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। ছবিটির পরিচালক শ্রীরাম রাঘবন। এই সিনেমার শুটিংয়ের সময় একবার নাকি কাঁদতে কাঁদতে ফ্লোর ছেড়েছিলেন ক্যাটরিনা। খবর আনন্দবাজারের। সম্প্রতি অভিনেত্রী এই চলচ্চিত্রে তার কাজের অভিজ্ঞতা শুনিয়েছেন। ক্যাটরিনার মতে, ছবিটি তাকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছিল। কেননা এই সিনেমায় হিন্দির পাশাপাশি তামিল সংলাপও রয়েছে। পরিচালক শ্রীরাম ক্যাটরিনার জন্য ডাবিং করতে নারাজ ছিলেন। ক্যাটরিনা বলেন, ‘আমি তামিল বলতে পারি না। খুব কঠিন ভাষা। আমি ভেবেছিলাম, শ্রীরাম স্যর আমাকে ছাড় দেবেন।’ সিনেমার শুটিং শেষে শ্রীরাম নাকি ক্যাটরিনাকে বলেন, ‘কাল থেকে তামিল’। এ বিষয়ে ক্যাটরিনা মজার ছলে বলেন, ‘আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সেটে এসেও কেঁদে ফেলি। পরিচালকের কাছে অনুরোধ করেছিলাম আমাকে যেন তামিল বলতে না হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি’। ক্যাটরিনা জানান, তামিল প্রশিক্ষক থাকায় শেষ পর্যন্ত তিনি সংলাপগুলো রপ্ত করতে পেরেছিলেন। এক সাক্ষাৎকারে শ্রীরাম জানিয়েছেন, তামিল না জানা সত্ত্বেও ক্যাটরিনা খুব ভালোভাবেই কাজটা শেষ করেছেন। উল্লেখ্য, ৬ বছর আগে মুক্তি পেয়েছিল শ্রীরাম পরিচালিত ‘অন্ধাধুন’। এবার ‘মেরি ক্রিসমাস’-এ ব্যতিক্রমী কাস্টিং করেছেন পরিচালক। শিগগিরই মুক্তি পাবে ছবিটি। আইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×