হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক কার্যক্রমের আওতায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম। পরে তিনি কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্য বক্তব্য দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, চকরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদুল কবির, চকরিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শিক্ষানুরাগী এএম আলী আকবর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদ্য বিদায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

সহকারী শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির সভাপতি শামীম ওসমান, সহসভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য জমির উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মিশোরী জন্নাত মিশু এবং কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক কার্যক্রমের আওতায় চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর কতৃক অনুষ্ঠানে কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীর মাঝে শিশু খাদ্য হিসেবে এক কেজি সয়াবিন তেল, এক কেজি চিনি, এক কেজি কাটারী ভোগ চাউল, এক কেজি মশুর ডাল, ৫০০ গ্রাম এক প্যাকেট সুজি ও এক প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালযের পক্ষথেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়। একইসঙ্গে বিদ্যালয়ে শুভাগমনে প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলামকে বদলী জনিত সম্মাননা স্মারক উপহার হিসেবে তুলে দেন বিদ্যালযের সাবেক সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক কার্যক্রমের আওতায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম। পরে তিনি কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্য বক্তব্য দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, চকরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদুল কবির, চকরিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শিক্ষানুরাগী এএম আলী আকবর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদ্য বিদায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক। সহকারী শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির সভাপতি শামীম ওসমান, সহসভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য জমির উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মিশোরী জন্নাত মিশু এবং কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক কার্যক্রমের আওতায় চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর কতৃক অনুষ্ঠানে কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীর মাঝে শিশু খাদ্য হিসেবে এক কেজি সয়াবিন তেল, এক কেজি চিনি, এক কেজি কাটারী ভোগ চাউল, এক কেজি মশুর ডাল, ৫০০ গ্রাম এক প্যাকেট সুজি ও এক প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালযের পক্ষথেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়। একইসঙ্গে বিদ্যালয়ে শুভাগমনে প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলামকে বদলী জনিত সম্মাননা স্মারক উপহার হিসেবে তুলে দেন বিদ্যালযের সাবেক সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×