হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে লুডু খেলতে বাঁধা দেয়ায় যুবককে ছুরিকাঘাত

আনোয়ার হোছাইন,ঈদগাঁও::

আনোয়ার হোছাইন,ঈদগাঁও::

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁওয়ে লুডু খেলতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে নুর হোসেন (২৬) নামের যুবককে ছুরিকাঘাত করেছে চিহ্নিত দূর্বৃত্ত।

রবিবার (১২ অক্টোবর) বিকেল তিনটার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত যুবক উক্ত এলাকার কবির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার বাঁশকাটা ক্রীড়া সংস্থার খেলার মাঠ সংলগ্ন ক্লাবের দোকানে মোবাইল ফোনে লুডু (স্থানীয় ভাষায় ছক্কা)খেলছিল একই এলাকার আবদুচ সালামের ছেলে সাকিবসহ কয়েকজন। ইতিপূর্বে এলাকায় ছেলেটির সাথে একাধিক ঘটনা ঘটায় প্রতিবেশী নুর হোসেন তাকে খেলা বন্ধ করতে বলে।এ নিয়ে বাড়াবাড়ির এক পর্যায়ে সাকিব আকস্মিক ভাবে নুর হোসেনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে স্থান ত্যাগ করে। এতে হতভম্ব উপস্থিত লোকজন আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে । এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন

পটিয়া থেকে ছিনতাইয়ের লুন্ডিত সাড়ে ৭ টন চিনি চকরিয়ায় উদ্ধার

আহতের ভাই আকবর জানান,তার ভাইকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তিনি সংবাদ পেয়ে আহতকে দেখতে গেছেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে রিপোর্ট লেখা পর্যন্ত এরকম কোন অভিযোগ পাননি জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে লুডু খেলতে বাঁধা দেয়ায় যুবককে ছুরিকাঘাত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে লুডু খেলতে বাঁধা দেয়ায় যুবককে ছুরিকাঘাত

প্রতিবেদক: আনোয়ার হোছাইন,ঈদগাঁও:: | প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁওয়ে লুডু খেলতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে নুর হোসেন (২৬) নামের যুবককে ছুরিকাঘাত করেছে চিহ্নিত দূর্বৃত্ত। রবিবার (১২ অক্টোবর) বিকেল তিনটার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে। আহত যুবক উক্ত এলাকার কবির আহমদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার বাঁশকাটা ক্রীড়া সংস্থার খেলার মাঠ সংলগ্ন ক্লাবের দোকানে মোবাইল ফোনে লুডু (স্থানীয় ভাষায় ছক্কা)খেলছিল একই এলাকার আবদুচ সালামের ছেলে সাকিবসহ কয়েকজন। ইতিপূর্বে এলাকায় ছেলেটির সাথে একাধিক ঘটনা ঘটায় প্রতিবেশী নুর হোসেন তাকে খেলা বন্ধ করতে বলে।এ নিয়ে বাড়াবাড়ির এক পর্যায়ে সাকিব আকস্মিক ভাবে নুর হোসেনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে স্থান ত্যাগ করে। এতে হতভম্ব উপস্থিত লোকজন আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে । এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতের ভাই আকবর জানান,তার ভাইকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তিনি সংবাদ পেয়ে আহতকে দেখতে গেছেন। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে রিপোর্ট লেখা পর্যন্ত এরকম কোন অভিযোগ পাননি জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×