হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কারাবাসের অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছে বই, সিনেমাও বানাবেন চিত্রনায়িকা পরীমণি!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:২১ অপরাহ্ন


ঢাকা, ১২ অক্টোবর – চিত্রনায়িকা পরীমণি এবার নিজের জীবনের আলোচিত অধ্যায়- কারাবাসের অভিজ্ঞতা নিয়ে সিনেমা বানানোর ইঙ্গিত দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, জেল থেকে বের হওয়ার পরপরই তিনি একটি বই লিখেছেন, যা প্রকাশ করবেন তাঁর ছেলে বড় হলে। শুধু বই নয়, সেই অভিজ্ঞতাকে সিনেমায় রূপ দেওয়ার কথাও ভাবছেন বলে জানান এই অভিনেত্রী।

পরীমণি বলেন, আমি এখন অবধি জেলখানা নিয়ে কোনো কিছু বলিনি। এটা নিয়ে কিছু বলার আগ্রহ নেই। এটা একটা মিথ্যা জিনিস। এটা নিয়ে কিছু বলতে অপ্রিয় সত্যটা মানুষ জানলে আইনের উপরে শ্রদ্ধা হারিয়ে ফেলবে। আমি চাই না কেউ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলুক।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

রিমান্ড প্রসঙ্গে পরী বলেন, রিমান্ড একটা ফালতু জিনিস। রিমান্ডের জিনিসপত্র সব ভাঙাচোরা। মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় কিছু ছবি লাগানো হয়। আমি বলেছি এগুলো পরিবর্তন করতে, কারণ এগুলো দেখে কেউ ভয় পাবে না।

তিনি আরও বলেন, আমাকে কেন আটক করেছে, নিজেরাও জানত না। একজন আর একজনকে জিজ্ঞেস করত। আগে তো কথা বলতে জানতে হবে- আপনি কী জানতে চাইছেন সেটা আগে ঠিক করতে হবে।

কারাগারে কী ধরনের খাবার দেওয়া হতো, জানতে চাইলে পরীমণি বলেন, জেলখানাতে অনেক স্বাস্থ্যকর খাবার দেয়া হয় এবং অনেক খাবার নষ্ট হয়। যেটা দেখে আমার খুব খারাপ লাগে। কারণ ওখানে একদম ফ্রেশ রান্না হয়। জেলখানাতে খুব ওয়েল মেইনটেইন হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কারাবাসের অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছে বই, সিনেমাও বানাবেন চিত্রনায়িকা পরীমণি!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কারাবাসের অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছে বই, সিনেমাও বানাবেন চিত্রনায়িকা পরীমণি!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ অক্টোবর – চিত্রনায়িকা পরীমণি এবার নিজের জীবনের আলোচিত অধ্যায়- কারাবাসের অভিজ্ঞতা নিয়ে সিনেমা বানানোর ইঙ্গিত দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, জেল থেকে বের হওয়ার পরপরই তিনি একটি বই লিখেছেন, যা প্রকাশ করবেন তাঁর ছেলে বড় হলে। শুধু বই নয়, সেই অভিজ্ঞতাকে সিনেমায় রূপ দেওয়ার কথাও ভাবছেন বলে জানান এই অভিনেত্রী।পরীমণি বলেন, আমি এখন অবধি জেলখানা নিয়ে কোনো কিছু বলিনি। এটা নিয়ে কিছু বলার আগ্রহ নেই। এটা একটা মিথ্যা জিনিস। এটা নিয়ে কিছু বলতে অপ্রিয় সত্যটা মানুষ জানলে আইনের উপরে শ্রদ্ধা হারিয়ে ফেলবে। আমি চাই না কেউ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলুক।রিমান্ড প্রসঙ্গে পরী বলেন, রিমান্ড একটা ফালতু জিনিস। রিমান্ডের জিনিসপত্র সব ভাঙাচোরা। মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় কিছু ছবি লাগানো হয়। আমি বলেছি এগুলো পরিবর্তন করতে, কারণ এগুলো দেখে কেউ ভয় পাবে না।তিনি আরও বলেন, আমাকে কেন আটক করেছে, নিজেরাও জানত না। একজন আর একজনকে জিজ্ঞেস করত। আগে তো কথা বলতে জানতে হবে- আপনি কী জানতে চাইছেন সেটা আগে ঠিক করতে হবে।কারাগারে কী ধরনের খাবার দেওয়া হতো, জানতে চাইলে পরীমণি বলেন, জেলখানাতে অনেক স্বাস্থ্যকর খাবার দেয়া হয় এবং অনেক খাবার নষ্ট হয়। যেটা দেখে আমার খুব খারাপ লাগে। কারণ ওখানে একদম ফ্রেশ রান্না হয়। জেলখানাতে খুব ওয়েল মেইনটেইন হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×