হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কিয়েভে বড় ধরনের ড্রোন হামলা রাশিয়ার, আহত পাঁচ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


কিয়েভ, ২৫ নভেম্বর – কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শহরটির মেয়র জানিয়েছেন, গত বছর পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের রাজধানীতে এটিই রাশিয়ার বৃহত্তম ড্রোন হামলা।

বিবিসি জানিয়েছে, শনিবার (২৫ নভেম্বর) ভোরের আলো ফোটার আগেই বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে কিয়েভের বাসিন্দাদের। এরপর অন্তত ছয় ঘণ্টা ধরে তাণ্ডব চালায় রুশ ড্রোন। শহরের উত্তর ও পূর্ব দিক থেকে ধেঁয়ে আসে একের পর এক হামলা।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, হামলায় ইরানের তৈরি অন্তত ৭৫টি শাহেদ ড্রোন ব্যবহার করেছে মস্কো। এর মধ্যে ৭৪টি ড্রোনই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে হামলা চালাতে ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে ধীর গতির এবং একটি স্বতন্ত্র ডানা বিশিষ্ট।

ড্রোনগুলো যদি আকাশেও ধ্বংস করা হয়, তবু এর ধ্বংসাবশেষগুলোও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শনিবারের এই হামলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পাঁচজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে একটি কিন্ডারগার্টেন রয়েছে।

ইউক্রেনীয় প্রেসেডন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘ইচ্ছাকৃত সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তার দেশ ‘রুশ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরক্ষায় বিশ্বকে একত্রিত করতে কাজ চালিয়ে যাবে’।

তীব্র শীতের মধ্যে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে ফের লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ হামলার জেরে বর্তমানে মধ্য কিয়েভের প্রায় ১৬ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ নভেম্বর ২০২৩


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কিয়েভে বড় ধরনের ড্রোন হামলা রাশিয়ার, আহত পাঁচ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কিয়েভে বড় ধরনের ড্রোন হামলা রাশিয়ার, আহত পাঁচ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ২৫ নভেম্বর – কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শহরটির মেয়র জানিয়েছেন, গত বছর পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের রাজধানীতে এটিই রাশিয়ার বৃহত্তম ড্রোন হামলা। বিবিসি জানিয়েছে, শনিবার (২৫ নভেম্বর) ভোরের আলো ফোটার আগেই বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে কিয়েভের বাসিন্দাদের। এরপর অন্তত ছয় ঘণ্টা ধরে তাণ্ডব চালায় রুশ ড্রোন। শহরের উত্তর ও পূর্ব দিক থেকে ধেঁয়ে আসে একের পর এক হামলা। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, হামলায় ইরানের তৈরি অন্তত ৭৫টি শাহেদ ড্রোন ব্যবহার করেছে মস্কো। এর মধ্যে ৭৪টি ড্রোনই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে হামলা চালাতে ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে ধীর গতির এবং একটি স্বতন্ত্র ডানা বিশিষ্ট। ড্রোনগুলো যদি আকাশেও ধ্বংস করা হয়, তবু এর ধ্বংসাবশেষগুলোও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শনিবারের এই হামলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পাঁচজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে একটি কিন্ডারগার্টেন রয়েছে। ইউক্রেনীয় প্রেসেডন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘ইচ্ছাকৃত সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তার দেশ ‘রুশ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরক্ষায় বিশ্বকে একত্রিত করতে কাজ চালিয়ে যাবে’। তীব্র শীতের মধ্যে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে ফের লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ হামলার জেরে বর্তমানে মধ্য কিয়েভের প্রায় ১৬ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সূত্র: জাগো নিউজআইএ/ ২৫ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×