হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুইবেকে জোয়ারের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু, নিখোঁজ এক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৪ জুন ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


অটোয়া, ০৪ জুন – উত্তর আমেরিকার দেশ কানাডায় জোয়ারে ভেসে যাওয়ার পর চার শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। দেশটির কুইবেক প্রদেশে নদীর তীরে মাছ ধরতে গিয়ে শিশুসহ একদল লোক জোয়ারে ভেসে যাওয়ার পর এই ঘটনা ঘটে।

রোববার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার কুইবেক প্রদেশের সেন্ট লরেন্স নদীর তীরে মাছ ধরতে গিয়ে ১১ জন লোক জোয়ারে ভেসে যাওয়ার পর চার শিশু মারা গেছে বলে শনিবার পুলিশ জানিয়েছে। এই ঘটনায় ওই দলের একজন ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রয়টার্স বলছে, নিহত ওই চার শিশুর সকলেরই বয়স ১০ বছরের বেশি এবং জোয়ারে ভেসে যাওয়ার ঘটনার পর কুইবেক সিটির উত্তরে পোর্টনিউফ-সুর-মের এলাকায় নদীর তীরে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়।

পরে তাদেরকে উদ্ধার করে ওই অঞ্চলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকেই মৃত বলে নিশ্চিত করা হয়। এছাড়া এই ঘটনায় ৩০ বছরের বেশি বয়সী একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

রয়টার্স বলছে, জোয়ারে ভেসে যাওয়ার ঘটনার পর রাত ২ টায় জরুরি পরিষেবাগুলোকে ডাকা হয় এবং পরে তাদের ছয়জনকে পানি থেকে উদ্ধার করা হয়। কানাডার কুইবেক প্রদেশের কোট-নর্ড অঞ্চলে ঘটনাটি ঘটেছে।

সেন্ট লরেন্স নদীর উত্তরের তীরজুড়ে এই অঞ্চলটি অবস্থিত।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৪ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুইবেকে জোয়ারের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু, নিখোঁজ এক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুইবেকে জোয়ারের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু, নিখোঁজ এক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৪ জুন ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] অটোয়া, ০৪ জুন – উত্তর আমেরিকার দেশ কানাডায় জোয়ারে ভেসে যাওয়ার পর চার শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। দেশটির কুইবেক প্রদেশে নদীর তীরে মাছ ধরতে গিয়ে শিশুসহ একদল লোক জোয়ারে ভেসে যাওয়ার পর এই ঘটনা ঘটে। রোববার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার কুইবেক প্রদেশের সেন্ট লরেন্স নদীর তীরে মাছ ধরতে গিয়ে ১১ জন লোক জোয়ারে ভেসে যাওয়ার পর চার শিশু মারা গেছে বলে শনিবার পুলিশ জানিয়েছে। এই ঘটনায় ওই দলের একজন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। রয়টার্স বলছে, নিহত ওই চার শিশুর সকলেরই বয়স ১০ বছরের বেশি এবং জোয়ারে ভেসে যাওয়ার ঘটনার পর কুইবেক সিটির উত্তরে পোর্টনিউফ-সুর-মের এলাকায় নদীর তীরে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদেরকে উদ্ধার করে ওই অঞ্চলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকেই মৃত বলে নিশ্চিত করা হয়। এছাড়া এই ঘটনায় ৩০ বছরের বেশি বয়সী একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। রয়টার্স বলছে, জোয়ারে ভেসে যাওয়ার ঘটনার পর রাত ২ টায় জরুরি পরিষেবাগুলোকে ডাকা হয় এবং পরে তাদের ছয়জনকে পানি থেকে উদ্ধার করা হয়। কানাডার কুইবেক প্রদেশের কোট-নর্ড অঞ্চলে ঘটনাটি ঘটেছে। সেন্ট লরেন্স নদীর উত্তরের তীরজুড়ে এই অঞ্চলটি অবস্থিত। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৪ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×