হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কুতুবদিয়া প্রতিনিধি::

কুতুবদিয়া প্রতিনিধি::

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মারমা-এর নেতৃত্বে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন এবং কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসেন।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

সভায় বক্তব্য রাখেন কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক নজরুল ইসলাম, কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন কোং, সফল মৎস্য চাষি জাফর আলমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাছ উৎপাদন বাড়ানো সম্ভব। এতে যেমন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

সভায় আরও উল্লেখ করা হয়, কুতুবদিয়া উপকূলের প্রায় ৬০ হাজার মানুষ সরাসরি সাগরের মৎস্য আহরণের সঙ্গে যুক্ত। সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে জলদস্যুতা রোধ, জেলেদের নিবন্ধন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা এবং মাছ ধরার ট্রলারগুলোকে প্রশাসনের সুনির্দিষ্ট নজরদারির আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা নাজমুস সাকিব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

প্রতিবেদক: কুতুবদিয়া প্রতিনিধি:: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
Print Image
“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মারমা-এর নেতৃত্বে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন এবং কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসেন। সভায় বক্তব্য রাখেন কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক নজরুল ইসলাম, কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন কোং, সফল মৎস্য চাষি জাফর আলমসহ অন্যান্যরা। বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাছ উৎপাদন বাড়ানো সম্ভব। এতে যেমন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। সভায় আরও উল্লেখ করা হয়, কুতুবদিয়া উপকূলের প্রায় ৬০ হাজার মানুষ সরাসরি সাগরের মৎস্য আহরণের সঙ্গে যুক্ত। সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে জলদস্যুতা রোধ, জেলেদের নিবন্ধন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা এবং মাছ ধরার ট্রলারগুলোকে প্রশাসনের সুনির্দিষ্ট নজরদারির আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা নাজমুস সাকিব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×