হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‎কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য পোড়ানো নিয়ে জনঅসন্তোষ

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া ::

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া ::

শনিবার, ৭ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

‎কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য পোড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে হাসপাতালসংলগ্ন মেডিকেল গেইট এলাকা, আশপাশের দোকানপাট ও বসতবাড়িতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

‎স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভাষ্য, ধোঁয়া ও দুর্গন্ধের কারণে স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটেছে। কেউ কেউ শ্বাসকষ্ট ও অস্বস্তির কথাও জানিয়েছেন। তাদের প্রশ্ন, বর্জ্য ধ্বংসের প্রক্রিয়াটি কীভাবে এবং কতটা স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়েছে।

‎তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ দাবি করেছে, পোড়ানো বস্তুগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধ নয়; নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে মেডিকেল বর্জ্য ধ্বংস করা হয়েছে।

‎জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত নীতিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পদ্ধতি ও পরিবেশ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না হলে বায়ুদূষণসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

‎স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা ও ব্যবস্থা নেবে, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো যায় এবং জনমনে বিভ্রান্তি না থাকে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‎কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য পোড়ানো নিয়ে জনঅসন্তোষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‎কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য পোড়ানো নিয়ে জনঅসন্তোষ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া :: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Print Image
‎কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য পোড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে হাসপাতালসংলগ্ন মেডিকেল গেইট এলাকা, আশপাশের দোকানপাট ও বসতবাড়িতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ‎স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভাষ্য, ধোঁয়া ও দুর্গন্ধের কারণে স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটেছে। কেউ কেউ শ্বাসকষ্ট ও অস্বস্তির কথাও জানিয়েছেন। তাদের প্রশ্ন, বর্জ্য ধ্বংসের প্রক্রিয়াটি কীভাবে এবং কতটা স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়েছে। ‎তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ দাবি করেছে, পোড়ানো বস্তুগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধ নয়; নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে মেডিকেল বর্জ্য ধ্বংস করা হয়েছে। ‎জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত নীতিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পদ্ধতি ও পরিবেশ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না হলে বায়ুদূষণসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। ‎স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা ও ব্যবস্থা নেবে, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো যায় এবং জনমনে বিভ্রান্তি না থাকে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×