হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কেনিয়ায় মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ মার্চ ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন


নাইরোবি, ০৫ মার্চ – পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় মাঝ-আকাশে যাত্রীবাহী একটি বিমানের সাথে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিসেনা প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষক ও তার এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে যাত্রীবাহী বিমানের ৪৪ আরোহীর সবাই অক্ষত আছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে দেশটির রাজধানী নাইরোবিতে দুই বিমানের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কেনিয়ার আঞ্চলিক বিমান সংস্থা সাফারিলিঙ্ক এভিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, সাফারিলিঙ্কের যাত্রীবাহী বিমানটি উপকূলীয় শহর দিয়ানির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের পরপরই ‌‌বিকট শব্দের সম্মুখীন হয় বিমানটি।

বিমান সংস্থাটি বলেছে, দুর্ঘটনার শিকার হওয়ার পরও সাফারিলিঙ্কের বিমানটি নাইরোবির উইলসন বিমানবন্দরে অবতরণ করেছে। এতে তাদের বিমানের কোনও আরোহী হতাহত হয়নি।

আরও পড়ুন

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাতিল

নাইরোবির কাউন্টি পুলিশের কমান্ডার অ্যাডামসন বুগেই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সিসেনার ছোট প্রশিক্ষণ বিমানটিতে একজন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনায় তারা দুজনই মারা গেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেননি দেশটির পুলিশের এই কর্মকর্তা।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিমান দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উইলসন বিমানবন্দরের কাছের বন্যপ্রাণী সংরক্ষণাগার নাইরোবি ন্যাশনাল পার্কের ঘাসের ওপর পড়ে আছে ছোট একটি বিধ্বস্ত বিমান।

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সাফারিলিঙ্কের যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটি ড্যাশ-৮। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৫ মার্চ ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কেনিয়ায় মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কেনিয়ায় মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ মার্চ ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নাইরোবি, ০৫ মার্চ – পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় মাঝ-আকাশে যাত্রীবাহী একটি বিমানের সাথে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিসেনা প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষক ও তার এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে যাত্রীবাহী বিমানের ৪৪ আরোহীর সবাই অক্ষত আছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে দেশটির রাজধানী নাইরোবিতে দুই বিমানের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। কেনিয়ার আঞ্চলিক বিমান সংস্থা সাফারিলিঙ্ক এভিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, সাফারিলিঙ্কের যাত্রীবাহী বিমানটি উপকূলীয় শহর দিয়ানির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের পরপরই ‌‌বিকট শব্দের সম্মুখীন হয় বিমানটি। বিমান সংস্থাটি বলেছে, দুর্ঘটনার শিকার হওয়ার পরও সাফারিলিঙ্কের বিমানটি নাইরোবির উইলসন বিমানবন্দরে অবতরণ করেছে। এতে তাদের বিমানের কোনও আরোহী হতাহত হয়নি। নাইরোবির কাউন্টি পুলিশের কমান্ডার অ্যাডামসন বুগেই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সিসেনার ছোট প্রশিক্ষণ বিমানটিতে একজন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনায় তারা দুজনই মারা গেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেননি দেশটির পুলিশের এই কর্মকর্তা। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিমান দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উইলসন বিমানবন্দরের কাছের বন্যপ্রাণী সংরক্ষণাগার নাইরোবি ন্যাশনাল পার্কের ঘাসের ওপর পড়ে আছে ছোট একটি বিধ্বস্ত বিমান। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সাফারিলিঙ্কের যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটি ড্যাশ-৮। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৫ মার্চ ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×