হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কেন সিনেমায় নেই, মুখ খুললেন অপু বিশ্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৯ ডিসেম্বর – সিনেমায় নেই আলোচিত ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। পর্দা ছোট হতে হতে তিনি এখন ইউটিউবে থিতু হয়েছেন। বড়পর্দায় সিনেমায় তাকে দেখা যায়নি এ বছর, তবে দেখা গেছে টেলিভিশন বিজ্ঞাপনে। অবশেষে চলতি বছর ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবার হিসেবে যাত্রা করেছেন তিনি। অনুরাগীদের মনে তাই প্রশ্ন উঠতেই পারে, অপু কি সিনেমা ছেড়েই দিচ্ছেন?

অপু বিশ্বাসকে কেন সিনেমায় দেখা যাচ্ছে না? সম্প্রতি এ প্রশ্নের জবাব দিয়েছেন এই অভিনেত্রী। সর্বশেষ গত বছর তাকে দেখা যায় বড়পর্দায়, তার নিজের প্রযোজিত ও সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’তে। এতে তার বিপরীতে নায়ক ছিলেন সাইমন সাদিক। ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা করে নেয় ছবিটি। তারপর থেকে নিয়মিত শোরুম উদ্বোধনের অতিথি হয়ে যান তিনি।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

সম্প্রতি একটি শোরুমের উদ্বোধনে অপু বিশ্বাস কথা বলেন সাংবাদিকদের সামনে। তাকে জিজ্ঞেস করা হয়, কেন সিনেমায় দেখা যাচ্ছে না তাকে? জবাবে পাল্টা প্রশ্ন তোলেন অপু বিশ্বাস, ‘সিনেমা আসলে হচ্ছে কটা? আমাকে সবসময় বলা হয়, সিনেমা কেন করছেন না! এখন সিনেমার সংখ্যা বাড়ানোর চেয়ে আমাকে দেখতে হয় সিনেমা মানের বিষয়টা। আমি সেটাই দেখছি। যেহেতু আমি সিনেমার মানুষ, আমাকে সেখানে অবশ্যই দেখতে পাবেন।’

তাহলে এই সময়টা তিনি কী করছেন? দেখা গেছে, শোরুম উদ্বোধন, প্রোমোশন, ফটোশুটের মতো কাজগুলোয় নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী। অপু বলেন, ‘যেহেতু আমি একজন অভিনেত্রী ও একজন পেশাদার মডেল। এসবও আমার কাজ। এই কাজগুলোয় নিজেকে ব্যস্ত রেখেছি।’

মনে করিয়ে দেওয়া যেতে পারে, ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে প্রযোজনা শুরু করেন অপু। তাঁতপল্লিকে ঘিরে সিনেমার গল্প, যাতে রয়েছে প্রেম-ভালোবাসা এবং স্থানীয় রাজনীতির কাহিনি। ২০২১-২২ অর্থবছরে ছবিটির জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিলেন তিনি।

একা মা হিসেবে সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু। লুকানো সংসারের চেয়ে যেন বিচ্ছেদই ভালো! অনুরাগীদের প্রত্যাশা, আবারও তারা অপুকে দেখবেন বড়পর্দায়। তার জন্য লেখা হবে এমন কোনো গল্প, যা আবারও মন কাড়বে পুরাতন অনুরাগীদের, সেই দলে যুক্ত হবেন নতুনেরাও।

আইএ/ ০৯ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কেন সিনেমায় নেই, মুখ খুললেন অপু বিশ্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কেন সিনেমায় নেই, মুখ খুললেন অপু বিশ্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ ডিসেম্বর – সিনেমায় নেই আলোচিত ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। পর্দা ছোট হতে হতে তিনি এখন ইউটিউবে থিতু হয়েছেন। বড়পর্দায় সিনেমায় তাকে দেখা যায়নি এ বছর, তবে দেখা গেছে টেলিভিশন বিজ্ঞাপনে। অবশেষে চলতি বছর ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবার হিসেবে যাত্রা করেছেন তিনি। অনুরাগীদের মনে তাই প্রশ্ন উঠতেই পারে, অপু কি সিনেমা ছেড়েই দিচ্ছেন?অপু বিশ্বাসকে কেন সিনেমায় দেখা যাচ্ছে না? সম্প্রতি এ প্রশ্নের জবাব দিয়েছেন এই অভিনেত্রী। সর্বশেষ গত বছর তাকে দেখা যায় বড়পর্দায়, তার নিজের প্রযোজিত ও সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’তে। এতে তার বিপরীতে নায়ক ছিলেন সাইমন সাদিক। ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা করে নেয় ছবিটি। তারপর থেকে নিয়মিত শোরুম উদ্বোধনের অতিথি হয়ে যান তিনি।সম্প্রতি একটি শোরুমের উদ্বোধনে অপু বিশ্বাস কথা বলেন সাংবাদিকদের সামনে। তাকে জিজ্ঞেস করা হয়, কেন সিনেমায় দেখা যাচ্ছে না তাকে? জবাবে পাল্টা প্রশ্ন তোলেন অপু বিশ্বাস, ‘সিনেমা আসলে হচ্ছে কটা? আমাকে সবসময় বলা হয়, সিনেমা কেন করছেন না! এখন সিনেমার সংখ্যা বাড়ানোর চেয়ে আমাকে দেখতে হয় সিনেমা মানের বিষয়টা। আমি সেটাই দেখছি। যেহেতু আমি সিনেমার মানুষ, আমাকে সেখানে অবশ্যই দেখতে পাবেন।’তাহলে এই সময়টা তিনি কী করছেন? দেখা গেছে, শোরুম উদ্বোধন, প্রোমোশন, ফটোশুটের মতো কাজগুলোয় নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী। অপু বলেন, ‘যেহেতু আমি একজন অভিনেত্রী ও একজন পেশাদার মডেল। এসবও আমার কাজ। এই কাজগুলোয় নিজেকে ব্যস্ত রেখেছি।’মনে করিয়ে দেওয়া যেতে পারে, ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে প্রযোজনা শুরু করেন অপু। তাঁতপল্লিকে ঘিরে সিনেমার গল্প, যাতে রয়েছে প্রেম-ভালোবাসা এবং স্থানীয় রাজনীতির কাহিনি। ২০২১-২২ অর্থবছরে ছবিটির জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিলেন তিনি।একা মা হিসেবে সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু। লুকানো সংসারের চেয়ে যেন বিচ্ছেদই ভালো! অনুরাগীদের প্রত্যাশা, আবারও তারা অপুকে দেখবেন বড়পর্দায়। তার জন্য লেখা হবে এমন কোনো গল্প, যা আবারও মন কাড়বে পুরাতন অনুরাগীদের, সেই দলে যুক্ত হবেন নতুনেরাও।আইএ/ ০৯ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×