হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কেন স্বেচ্ছায় মৃত্যুর সিদ্ধান্ত নিলেন এই দম্পতি?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৯ জুন ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


আমস্টারডাম, ২৯ জুন – ইউরোপের দেশ নেদারল্যান্ডসে একসঙ্গে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন জ্যান (৭০) এবং ইলস (৭১) নামের এক দম্পতি। দীর্ঘ ৫০ বছর ধরে একেঅপরের সঙ্গে ছিলেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার (২৯ জুন) জানিয়েছে, জুনের শুরুতে একসঙ্গে এই বৃদ্ধ দম্পতি মৃত্যুবরণ করেন। আর এই স্বেচ্ছা মৃত্যুতে তাদের সহযোগীতা করেন দুজন চিকিৎসক। মৃত্যুর জন্য তাদের দুজনকে দেওয়া হয় প্রাণনাশী ওষুধ।

নেদারল্যান্ডসে স্বেচ্ছায় মৃত্যু একটি বৈধ পন্থা। তবে এটি বিরলও। তা সত্ত্বেও নেদারল্যান্ডসের অনেক দম্পতি প্রতি বছর স্বেচ্ছায় মৃত্যুকে বেঁছে নিচ্ছেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

মৃত্যুর তিনদিন আগে এ দুজন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লিন্ডা প্রেসলির সঙ্গে কথা বলেছেন।

তারা জানিয়েছেন, দীর্ঘ পাঁচ দশক দুজন একসঙ্গে ছিলেন। তবে তারা জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন নৌকায় করে। আর জীবনের শেষ ভাগে এসে একটি ভ্যানে থাকতেন। কারণ— তাদের ইটপাথরের বাড়িতে থাকতে মন চাইত না। যেহেতু নৌকায় থাকতেন তাই নৌকা দিয়ে পরিবহণের ব্যবসায়ও নেমেছিলেন স্বামী জ্যান।

কিন্তু ভারী কাজ করতে করতে জ্যানের একটা সময় পিঠের ব্যথার সৃষ্টি হয়। যা তাকে পুরো জীবনজুড়ে কষ্ট দিয়েছে। ২০০৩ সালে এই ব্যথার জন্য একটি অস্ত্রোপচারও করেছিলেন তিনি। কিন্তু এতে কাজ হয়নি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ায় তিনি আর বাঁচতে চাইছিলেন না।

জ্যান জানিয়েছেন, তার অসুস্থতার মধ্যেই ২০২২ সালে তার স্ত্রীর মস্তিস্কের কঠিন অসুখ স্মৃতিভ্রমের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে তার সেরে উঠার কোনো সম্ভাবনা ছিল না।

আর তার স্ত্রী ইলসের স্মৃতিভ্রমের সমস্যা দেখা দেওয়ার পরই একসঙ্গে দুজন মৃত্যুবরণের সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে নিজেদের একমাত্র ছেলের সঙ্গেও কথা বলেন তারা। এরপর সব প্রক্রিয়া সম্পন্ন করে জুনে তারা মৃত্যুবরণ করেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৯ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কেন স্বেচ্ছায় মৃত্যুর সিদ্ধান্ত নিলেন এই দম্পতি?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কেন স্বেচ্ছায় মৃত্যুর সিদ্ধান্ত নিলেন এই দম্পতি?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৯ জুন ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আমস্টারডাম, ২৯ জুন – ইউরোপের দেশ নেদারল্যান্ডসে একসঙ্গে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন জ্যান (৭০) এবং ইলস (৭১) নামের এক দম্পতি। দীর্ঘ ৫০ বছর ধরে একেঅপরের সঙ্গে ছিলেন তারা।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার (২৯ জুন) জানিয়েছে, জুনের শুরুতে একসঙ্গে এই বৃদ্ধ দম্পতি মৃত্যুবরণ করেন। আর এই স্বেচ্ছা মৃত্যুতে তাদের সহযোগীতা করেন দুজন চিকিৎসক। মৃত্যুর জন্য তাদের দুজনকে দেওয়া হয় প্রাণনাশী ওষুধ।নেদারল্যান্ডসে স্বেচ্ছায় মৃত্যু একটি বৈধ পন্থা। তবে এটি বিরলও। তা সত্ত্বেও নেদারল্যান্ডসের অনেক দম্পতি প্রতি বছর স্বেচ্ছায় মৃত্যুকে বেঁছে নিচ্ছেন।মৃত্যুর তিনদিন আগে এ দুজন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লিন্ডা প্রেসলির সঙ্গে কথা বলেছেন।তারা জানিয়েছেন, দীর্ঘ পাঁচ দশক দুজন একসঙ্গে ছিলেন। তবে তারা জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন নৌকায় করে। আর জীবনের শেষ ভাগে এসে একটি ভ্যানে থাকতেন। কারণ— তাদের ইটপাথরের বাড়িতে থাকতে মন চাইত না। যেহেতু নৌকায় থাকতেন তাই নৌকা দিয়ে পরিবহণের ব্যবসায়ও নেমেছিলেন স্বামী জ্যান।কিন্তু ভারী কাজ করতে করতে জ্যানের একটা সময় পিঠের ব্যথার সৃষ্টি হয়। যা তাকে পুরো জীবনজুড়ে কষ্ট দিয়েছে। ২০০৩ সালে এই ব্যথার জন্য একটি অস্ত্রোপচারও করেছিলেন তিনি। কিন্তু এতে কাজ হয়নি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ায় তিনি আর বাঁচতে চাইছিলেন না।জ্যান জানিয়েছেন, তার অসুস্থতার মধ্যেই ২০২২ সালে তার স্ত্রীর মস্তিস্কের কঠিন অসুখ স্মৃতিভ্রমের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে তার সেরে উঠার কোনো সম্ভাবনা ছিল না।আর তার স্ত্রী ইলসের স্মৃতিভ্রমের সমস্যা দেখা দেওয়ার পরই একসঙ্গে দুজন মৃত্যুবরণের সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে নিজেদের একমাত্র ছেলের সঙ্গেও কথা বলেন তারা। এরপর সব প্রক্রিয়া সম্পন্ন করে জুনে তারা মৃত্যুবরণ করেন।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৯ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×