কাঠমান্ডু, ১৯ সেপ্টেম্বর – সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। গত ৯ সেপ্টেম্বর পদত্যাগের পর থেকে তিনি শিবপুরীর সেনা স্টাফ কলেজে অবস্থান করছিলেন। তবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সেখান থেকে বের হয়ে ভক্তপুরের গুন্ডু এলাকায় একটি ভাড়া বাসায় উঠেছেন বলে জানিয়েছেন ওলির ঘনিষ্ঠ সূত্র।
সাবেক প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কে পি শর্মা ওলির নিজ বাসভবন বালকটে ৯ সেপ্টেম্বর জেন জি বিক্ষোভ চলাকালে অগ্নিসংযোগ করা হয়।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
তীব্র আন্দোলনের মুখে ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। বর্তমানে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে।
ক্ষমতা ছাড়ার মাত্র ১০ দিনের মাথায় সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন ওলি। তবে তার অবস্থান নিয়ে ইউএমএল আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
ইউএমএল-এর প্রচার বিভাগপ্রধান রাজেন্দ্র গৌতম বলেন, চেয়ারম্যান কোথায় থাকছেন, সে বিষয়ে দলের কাছে কোনো তথ্য নেই।
এ অবস্থায় গত ১২ সেপ্টেম্বর নেপালের ইতিহাসে প্রথম নারী সরকারপ্রধান হিসেবে শপথ নেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। তার পর শপথ নিয়েছেন নতুন আরও তিন মন্ত্রী।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৯ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন