হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কোটি টাকা পারিশ্রমিক হাঁকালেন শাকিব!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ জুলাই ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৬ জুলাই – ঢালিউডের কিং খান শাকিব। দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় এক যুগ ধরে রাজত্ব করছেন তিনি। ঈদ কিংবা বড় কোনো উৎসব মানেই প্রেক্ষাগৃহে তার সিনেমা।

শাকিব খানের সিনেমা মানে হলগুলোতে প্রাণ ফিরে আসা। যে কারণে এই অভিনেতাকে নিয়ে নির্মাতা ও প্রযোজকদের আগ্রহের পরিমাণও বেশি।

তবে সম্প্রতি সময়ে একের পর এক সাফল্যে সিনেমার পরিমাণ কমিয়ে আনছেন শাকিব খান। এখন বছরে দুই থেকে তিনটির বেশি সিনেমায় কাজ করছেন না তিনি। বেছে বেছে ভালো গল্প ও বড় পরিসরে কাজকেই প্রাধান্য দিচ্ছেন এই অভিনেতা।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

যে কারণে নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন তিনি। বিগত বছরগুলোতে সিনেমাপ্রতি কখনো ৪০ লাখ, ৫০ লাখ করে নিলেও ‘প্রিয়তমা’ সিনেমায় প্রায় ১ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন এই তারকা। ‘রাজকুমার’ সিনেমাতেও শাকিবের পারিশ্রমিক ছিলো ১ কোটি।

তবে অভিনেতার ঘনিষ্ঠসূত্রের খবর, পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন ঢালিউড সুপারস্টার। আগামী সিনেমাতে ২ কোটি পারিশ্রমিক নিতে পারেন তিনি।

মূলত ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ ব্লকব্লাস্টার সিনেমা তকমা পাওয়ায় নিজের কাজের প্রতি আরও বেশি মনোযোগী হতে চান শাকিব খান। যে কারণে তাকে পেতে নির্মাতাদের মোটা অঙ্কের অর্থই খরচ করতে হবে।

বিভিন্ন মাধ্যমের খবর, ‘তুফান’ সিনেমা ইতোমধ্যেই ২০ কোটির বেশি আয় ছাঁড়িয়েছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবে বিগত বছরগুলোতে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয়ের সিনেমা হতে চলেছে ‘তুফান’।

সবকিছু মিলিয়েই পরবর্তী ছবিতে পারিশ্রমিক বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খান। ইতোমধ্যেই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা তিনি, সেই পারিশ্রমিক আরও বাড়িয়ে নিজেকেই যেন ছাড়িয়ে যাচ্ছেন শাকিব।

আইএ/ ০৬ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কোটি টাকা পারিশ্রমিক হাঁকালেন শাকিব!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কোটি টাকা পারিশ্রমিক হাঁকালেন শাকিব!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ জুলাই ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ জুলাই – ঢালিউডের কিং খান শাকিব। দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় এক যুগ ধরে রাজত্ব করছেন তিনি। ঈদ কিংবা বড় কোনো উৎসব মানেই প্রেক্ষাগৃহে তার সিনেমা।শাকিব খানের সিনেমা মানে হলগুলোতে প্রাণ ফিরে আসা। যে কারণে এই অভিনেতাকে নিয়ে নির্মাতা ও প্রযোজকদের আগ্রহের পরিমাণও বেশি।তবে সম্প্রতি সময়ে একের পর এক সাফল্যে সিনেমার পরিমাণ কমিয়ে আনছেন শাকিব খান। এখন বছরে দুই থেকে তিনটির বেশি সিনেমায় কাজ করছেন না তিনি। বেছে বেছে ভালো গল্প ও বড় পরিসরে কাজকেই প্রাধান্য দিচ্ছেন এই অভিনেতা।যে কারণে নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন তিনি। বিগত বছরগুলোতে সিনেমাপ্রতি কখনো ৪০ লাখ, ৫০ লাখ করে নিলেও ‘প্রিয়তমা’ সিনেমায় প্রায় ১ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন এই তারকা। ‘রাজকুমার’ সিনেমাতেও শাকিবের পারিশ্রমিক ছিলো ১ কোটি।তবে অভিনেতার ঘনিষ্ঠসূত্রের খবর, পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন ঢালিউড সুপারস্টার। আগামী সিনেমাতে ২ কোটি পারিশ্রমিক নিতে পারেন তিনি।মূলত ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ ব্লকব্লাস্টার সিনেমা তকমা পাওয়ায় নিজের কাজের প্রতি আরও বেশি মনোযোগী হতে চান শাকিব খান। যে কারণে তাকে পেতে নির্মাতাদের মোটা অঙ্কের অর্থই খরচ করতে হবে।বিভিন্ন মাধ্যমের খবর, ‘তুফান’ সিনেমা ইতোমধ্যেই ২০ কোটির বেশি আয় ছাঁড়িয়েছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবে বিগত বছরগুলোতে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয়ের সিনেমা হতে চলেছে ‘তুফান’।সবকিছু মিলিয়েই পরবর্তী ছবিতে পারিশ্রমিক বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খান। ইতোমধ্যেই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা তিনি, সেই পারিশ্রমিক আরও বাড়িয়ে নিজেকেই যেন ছাড়িয়ে যাচ্ছেন শাকিব।আইএ/ ০৬ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×