হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন


মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি – মারণরোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে।

মঙ্গলবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার মুম্বাইয়েই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ২০১৯ সালে প্রবীণার শরীরে মাইলোমা বা এক ধরনের রক্ত ক্যানসার ধরা পড়ে। তবে অসুস্থতাকে সঙ্গী করেই তিনি নিয়মিত কাজ করে গেছেন।

বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলতেন যে শুটিং ফ্লোরই তার সবচেয়ে প্রিয় জায়গা। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের প্রতি সেই টান বজায় রেখেছিলেন এই গুণী শিল্পী।

হিন্দি ও মারাঠি ভাষার চলচ্চিত্র এবং টেলিভিশনে তার সাবলীল পদচারণা ছিল। ছোট পর্দার ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। সালমান খানের সুপারহিট ছবি ‘রেডি’ এবং অক্ষয় কুমারের সঙ্গে ‘গব্বর’ সিনেমায় তার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। এছাড়া ‘জালেবি’ ছবিতে রিয়া চক্রবর্তীর শাশুড়ির চরিত্রে এবং ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান ৩’ এ তিনি দর্শকদের নজর কেড়েছিলেন। তাকে শেষবার দেখা গিয়েছিল ইমরান হাশমির সঙ্গে ‘তস্করি’ সিরিজে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি – মারণরোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে।মঙ্গলবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার মুম্বাইয়েই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ২০১৯ সালে প্রবীণার শরীরে মাইলোমা বা এক ধরনের রক্ত ক্যানসার ধরা পড়ে। তবে অসুস্থতাকে সঙ্গী করেই তিনি নিয়মিত কাজ করে গেছেন।বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলতেন যে শুটিং ফ্লোরই তার সবচেয়ে প্রিয় জায়গা। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের প্রতি সেই টান বজায় রেখেছিলেন এই গুণী শিল্পী।হিন্দি ও মারাঠি ভাষার চলচ্চিত্র এবং টেলিভিশনে তার সাবলীল পদচারণা ছিল। ছোট পর্দার ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। সালমান খানের সুপারহিট ছবি ‘রেডি’ এবং অক্ষয় কুমারের সঙ্গে ‘গব্বর’ সিনেমায় তার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। এছাড়া ‘জালেবি’ ছবিতে রিয়া চক্রবর্তীর শাশুড়ির চরিত্রে এবং ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান ৩’ এ তিনি দর্শকদের নজর কেড়েছিলেন। তাকে শেষবার দেখা গিয়েছিল ইমরান হাশমির সঙ্গে ‘তস্করি’ সিরিজে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×