হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্রিমিয়ায় হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

মস্কো, ১৮ জুলাই – মস্কোর দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকারী কার্চ সেতুতে ইউক্রেনের হামলার ‘পাল্টা জবাব’ দেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনের এই সন্ত্রাসী হামলার জবাব কীভাবে দেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, ‘গত রাতে (কার্চ) সেতুতে আরও একটি সন্ত্রাসী হামলা হয়েছে। অবশ্যই রাশিয়ার পক্ষ থেকে এর জবাব দেওয়া হবে।’

এই হামলাকে সামরিক দৃষ্টিকোণ থেকে নির্বোধদের দ্বারা সংগঠিত এক অপরাধ আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘এই সেতু দিয়ে বহু দিন ধরে সামরিক সরঞ্জাম পরিবহন করা হয় না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ পরিবহন অবকাঠামোটিকে আরও সুরক্ষিত করার পরিকল্পনা চলছে।’

হামলায় পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততার অভিযোগ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া সেতুতে ‘সন্ত্রাসী’ হামলার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততা থাকতে পারে।

সূত্র: সমকাল
আইএ/ ১৮ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্রিমিয়ায় হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্রিমিয়ায় হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ১৮ জুলাই – মস্কোর দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকারী কার্চ সেতুতে ইউক্রেনের হামলার ‘পাল্টা জবাব’ দেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনের এই সন্ত্রাসী হামলার জবাব কীভাবে দেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, ‘গত রাতে (কার্চ) সেতুতে আরও একটি সন্ত্রাসী হামলা হয়েছে। অবশ্যই রাশিয়ার পক্ষ থেকে এর জবাব দেওয়া হবে।’ এই হামলাকে সামরিক দৃষ্টিকোণ থেকে নির্বোধদের দ্বারা সংগঠিত এক অপরাধ আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘এই সেতু দিয়ে বহু দিন ধরে সামরিক সরঞ্জাম পরিবহন করা হয় না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ পরিবহন অবকাঠামোটিকে আরও সুরক্ষিত করার পরিকল্পনা চলছে।’ হামলায় পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততার অভিযোগ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া সেতুতে ‘সন্ত্রাসী’ হামলার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততা থাকতে পারে। সূত্র: সমকালআইএ/ ১৮ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×