হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্ষমতার পালাবদলের দিনে রিজার্ভ ছাড়াল সাড়ে ৩৪ বিলিয়ন ডলার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন


ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – রাজনৈতিক পালাবদলের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় সমাপ্ত হয়েছে আজ। প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের ইতি ঘটেছে এবং একই দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করেছে।

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের এই দিনটিতে দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক খবর মিলেছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা সঞ্চয় সাড়ে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। খাত সংশ্লিষ্টরা এটিকে অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে মূলত প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ায় রিজার্ভে এই উত্থান দেখা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার মজুত শক্তিশালী হয়েছে।

পাশাপাশি আমদানি ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে থাকা এবং রপ্তানি আয় স্থিতিশীল থাকাও রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। অর্থনীতিবিদরা মনে করছেন সাড়ে ৩৪ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ দেশের আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমতাবস্থায় মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কিনছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রায় ৪৯০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্ষমতার পালাবদলের দিনে রিজার্ভ ছাড়াল সাড়ে ৩৪ বিলিয়ন ডলার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্ষমতার পালাবদলের দিনে রিজার্ভ ছাড়াল সাড়ে ৩৪ বিলিয়ন ডলার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – রাজনৈতিক পালাবদলের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় সমাপ্ত হয়েছে আজ। প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের ইতি ঘটেছে এবং একই দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করেছে।শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের এই দিনটিতে দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক খবর মিলেছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা সঞ্চয় সাড়ে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। খাত সংশ্লিষ্টরা এটিকে অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে মূলত প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ায় রিজার্ভে এই উত্থান দেখা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার মজুত শক্তিশালী হয়েছে।পাশাপাশি আমদানি ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে থাকা এবং রপ্তানি আয় স্থিতিশীল থাকাও রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। অর্থনীতিবিদরা মনে করছেন সাড়ে ৩৪ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ দেশের আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এমতাবস্থায় মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কিনছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রায় ৪৯০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×