হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্ষমতায় গিয়ে মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়া আমাদের স্বপ্ন নয়- কক্সবাজারে আমীরে জামায়াত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মহান আল্লাহ তা’য়ালার অশেষ নিয়ামতে পরিপূর্ণ। অসৎ ও দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পিছিয়ে পড়ছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। চাঁদাবাজি একটি ঘৃণিত কাজ।

চাঁদাবাজিকে করছে সেটা বড় কথা নয়, চাঁদা যে হারাম আমাদের জন্য সেটাই বড় বিষয়।
তিনি আরও বলেন, ক্ষমতায় গিয়ে চেয়ার দখল করা, মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়া আমাদের স্বপ্ন নয়। আমরা দেশকে প্রাণের চেয়েও বেশি ভালবাসি। সোনার দেশ ভাল থাকুক-এটাকে ভাল রাখাটাই আমাদের প্রধান উদ্দেশ্য।

আওয়ামী সরকারের নির্যাতনে জামায়াত নেতাকর্মীদের বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আমীরে জামায়াত আরও বলেন, সকল ইসলামী দলকে ঐকব্যবদ্ধ হয়ে দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। আমাদের মাঝে মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবেনা।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

বক্তৃতা শেষে তিনি শহীদি মৃত্যু চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেন।

জেলা সেক্রেটারি জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াত আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

অন্যদের মধ্যে সাবেক পৌর কাউন্সিলর উদয় শংকর পাল মিটু, সাবেক জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার শাখার সদস্য সচিব মাওলানা ইয়াছিন হাবিব, ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সাবেক আমীর মোহাম্মদ আলী, নাগরিক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সুজা উদ্দিন। খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ মুছা প্রমুখ।

উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি হাফেজ মাওলানা ছালামত উল্লাহ, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সাত শতাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ক্ষমতায় গিয়ে মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়া আমাদের স্বপ্ন নয়- কক্সবাজারে আমীরে জামায়াত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্ষমতায় গিয়ে মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়া আমাদের স্বপ্ন নয়- কক্সবাজারে আমীরে জামায়াত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
Print Image
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মহান আল্লাহ তা’য়ালার অশেষ নিয়ামতে পরিপূর্ণ। অসৎ ও দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পিছিয়ে পড়ছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। চাঁদাবাজি একটি ঘৃণিত কাজ। চাঁদাবাজিকে করছে সেটা বড় কথা নয়, চাঁদা যে হারাম আমাদের জন্য সেটাই বড় বিষয়। তিনি আরও বলেন, ক্ষমতায় গিয়ে চেয়ার দখল করা, মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়া আমাদের স্বপ্ন নয়। আমরা দেশকে প্রাণের চেয়েও বেশি ভালবাসি। সোনার দেশ ভাল থাকুক-এটাকে ভাল রাখাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আওয়ামী সরকারের নির্যাতনে জামায়াত নেতাকর্মীদের বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। আমীরে জামায়াত আরও বলেন, সকল ইসলামী দলকে ঐকব্যবদ্ধ হয়ে দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। আমাদের মাঝে মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবেনা। বক্তৃতা শেষে তিনি শহীদি মৃত্যু চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেন। জেলা সেক্রেটারি জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াত আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। অন্যদের মধ্যে সাবেক পৌর কাউন্সিলর উদয় শংকর পাল মিটু, সাবেক জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার শাখার সদস্য সচিব মাওলানা ইয়াছিন হাবিব, ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সাবেক আমীর মোহাম্মদ আলী, নাগরিক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সুজা উদ্দিন। খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ মুছা প্রমুখ। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি হাফেজ মাওলানা ছালামত উল্লাহ, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সাত শতাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×