হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্ষুধার জ্বালায় গাজাবাসী খাবার খুঁজছেন ময়লার ভাগাড়ে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন


জেরুজালেম, ০২ আগস্ট – দখলদার ইসরায়েলের অবরোধ ও পর্যাপ্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেওয়ায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নাজুক হয়ে যাওয়ার পর সেখানে বিমান থেকে খাবার ফেলা শুরু করে অনেক দেশ। তা সত্ত্বেও মানুষের চাহিদা মেটার মতো পর্যাপ্ত খাবার এখনো সেখানে পৌঁছায়নি।

এমন পরিস্থিতিতে গাজার মানুষকে ময়লার ভাগাড়ে খাবার খুঁজতে দেখা গেছে। বার্তাসংস্থা আনাদোলুর দাউদ আবু আলকাসের তোলা ছবিতে এমন মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজায় বর্বর হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি ফিলিস্তিনি। গত কয়েকমাস যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও এটি সফলতার মুখ দেখেনি।

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের একগুয়েমির কারণে চুক্তি করা সম্ভব হয়নি। অপরদিকে হামাসের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কঠিন শর্ত আরোপ করে চুক্তি বাধাগ্রস্ত করছে। হামাস জানিয়েছে, যতদিন গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি ভালো না হবে ততদিন তারা দখলদারদের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্ষুধার জ্বালায় গাজাবাসী খাবার খুঁজছেন ময়লার ভাগাড়ে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্ষুধার জ্বালায় গাজাবাসী খাবার খুঁজছেন ময়লার ভাগাড়ে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০২ আগস্ট – দখলদার ইসরায়েলের অবরোধ ও পর্যাপ্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেওয়ায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নাজুক হয়ে যাওয়ার পর সেখানে বিমান থেকে খাবার ফেলা শুরু করে অনেক দেশ। তা সত্ত্বেও মানুষের চাহিদা মেটার মতো পর্যাপ্ত খাবার এখনো সেখানে পৌঁছায়নি।এমন পরিস্থিতিতে গাজার মানুষকে ময়লার ভাগাড়ে খাবার খুঁজতে দেখা গেছে। বার্তাসংস্থা আনাদোলুর দাউদ আবু আলকাসের তোলা ছবিতে এমন মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে।২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজায় বর্বর হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি ফিলিস্তিনি। গত কয়েকমাস যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও এটি সফলতার মুখ দেখেনি।দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের একগুয়েমির কারণে চুক্তি করা সম্ভব হয়নি। অপরদিকে হামাসের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কঠিন শর্ত আরোপ করে চুক্তি বাধাগ্রস্ত করছে। হামাস জানিয়েছে, যতদিন গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি ভালো না হবে ততদিন তারা দখলদারদের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০২ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×