হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তেহরানে সরকারি অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের নতুন হামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন


তেহরান, ৭ মার্চ – ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার বাংলাদেশ সময় ভোরে ইসরায়েলি বাহিনী শহরটিতে আবারও এই আক্রমণ চালায়।

ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে যে তারা ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা পরিচালনা করছে। এর আগে ইরানও ইসরায়েল অভিমুখে মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে ওই হামলা চালানো হয়।

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বর্তমানে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তেহরানে সরকারি অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের নতুন হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তেহরানে সরকারি অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের নতুন হামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৭ মার্চ – ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার বাংলাদেশ সময় ভোরে ইসরায়েলি বাহিনী শহরটিতে আবারও এই আক্রমণ চালায়।ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে যে তারা ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা পরিচালনা করছে। এর আগে ইরানও ইসরায়েল অভিমুখে মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে ওই হামলা চালানো হয়।ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বর্তমানে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×