হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী-প্রতিনিধিরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন


ঢাকা, ৩১ ডিসেম্বর – সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার দাফন ও শেষ শ্রদ্ধা নিবেদনে অংশ নিতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রীর জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাকে শেষ শ্রদ্ধা নিবেদনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার ঢাকায় আসার কথা রয়েছে।

এছাড়া জানাজায় অংশ নিতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর বিশেষ দূত ঢাকায় আসবেন।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় চিকিৎসকরা খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী-প্রতিনিধিরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী-প্রতিনিধিরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩১ ডিসেম্বর – সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার দাফন ও শেষ শ্রদ্ধা নিবেদনে অংশ নিতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন।বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রীর জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাকে শেষ শ্রদ্ধা নিবেদনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার ঢাকায় আসার কথা রয়েছে।এছাড়া জানাজায় অংশ নিতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর বিশেষ দূত ঢাকায় আসবেন।ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় চিকিৎসকরা খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×