হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাগেরহাটে স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামকে ৬ মাসের জামিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:১২ অপরাহ্ন


ঢাকা, ২৬ জানুয়ারি – বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে হাইকোর্ট ৬ মাসের জামিন দিয়েছেন। সম্প্রতি স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো এই ছাত্রলীগ নেতার ক্ষেত্রে মানবিক বিবেচনায় এই জামিন দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি জানান, বাগেরহাটের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাদ্দাম জামিন পেয়েছেন। মানবিক কারণে তাকে জামিন দেওয়া হয়েছে। সাদ্দাম অন্যান্য মামলায় আগে থেকেই জামিনে ছিলেন, তাই তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দি আছেন। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল না পাওয়ায় মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারাগারের গেটে আনা হয়েছিল।

কারা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স সন্ধ্যা ৭টার দিকে কারাগারের সামনে পৌঁছায়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সসহ পরিবারের ছয়জন নিকটাত্মীয়কে জেলগেটের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেখানে মাত্র পাঁচ মিনিট অবস্থানের পর তাদের বের করা হয়।

পুলিশ ও পরিবারের ধারণা, স্বর্ণালী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। সাদ্দামকে প্যারোলে না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাগেরহাটে স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামকে ৬ মাসের জামিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাগেরহাটে স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামকে ৬ মাসের জামিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ জানুয়ারি – বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে হাইকোর্ট ৬ মাসের জামিন দিয়েছেন। সম্প্রতি স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো এই ছাত্রলীগ নেতার ক্ষেত্রে মানবিক বিবেচনায় এই জামিন দেওয়া হয়েছে।সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।তিনি জানান, বাগেরহাটের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাদ্দাম জামিন পেয়েছেন। মানবিক কারণে তাকে জামিন দেওয়া হয়েছে। সাদ্দাম অন্যান্য মামলায় আগে থেকেই জামিনে ছিলেন, তাই তার মুক্তিতে আর কোনো বাধা নেই।সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দি আছেন। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল না পাওয়ায় মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারাগারের গেটে আনা হয়েছিল।কারা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স সন্ধ্যা ৭টার দিকে কারাগারের সামনে পৌঁছায়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সসহ পরিবারের ছয়জন নিকটাত্মীয়কে জেলগেটের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেখানে মাত্র পাঁচ মিনিট অবস্থানের পর তাদের বের করা হয়।পুলিশ ও পরিবারের ধারণা, স্বর্ণালী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। সাদ্দামকে প্যারোলে না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×